আসামিদের দৃষ্টান্তমূলক সাজা হবে— পরিদর্শনে গিয়ে তদন্ত কমিটি

২৯ সেপ্টেম্বর ২০২০, ০৯:১৭ PM

© সংগৃহীত

সিলেটের এমসি কলেজের ছাত্রাবাস পরিদর্শন করেছে শিক্ষা মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। ছাত্রাবাস পরিদর্শনের আগে তদন্ত কমিটির প্রতিনিধিরা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন। পরে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তদন্ত কমিটির প্রধান শাহেদুল খবির চৌধুরী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এসময় তিনি বলেন, ছাত্রাবাসের ঘটনাটি খুবই অশোভনীয়। এজন্য সরকার কঠোর অবস্থানে রয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসামিদের দৃষ্টান্তমূলক সাজা হবে। আমরা ঘটনাস্থল দেখেছি। সেইসঙ্গে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। নানা বিষয়ে আলোচনাও করেছি। এই ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে আমরা কথা বলবো। তাদের কাছ থেকেও তথ্য সংগ্রহ করা হবে।

তিনি আরও বলেন, ছাত্রাবাসের ঘটনার দুটি পার্ট রয়েছে। একটি পার্টে তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী। আর আমাদেরকে তদন্ত করার জন্য শিক্ষামন্ত্রণালয় থেকে দায়িত্ব দেওয়া হয়েছে। কলেজের শিক্ষা ব্যবস্থা, ছাত্রাবাসের ম্যানেজমেন্ট সিস্টেমসহ নানা বিষয় মাথায় রেখে তদন্ত করা হবে। করোনা সংক্রমণের কারণে সাড়ে ছয় মাস ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও কিভাবে এমসি কলেজের ছাত্রাবাস খোলা থাকে এবং সেখানে ছাত্ররা অবস্থান করে তা খতিয়ে দেখা হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের পরিচালক (কলেজ ও প্রশাসন) শাহেদুল খবির চৌধুরী জানান, কমিটি ৩দিনের মধ্যে প্রাথমিক ও এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করবে।

এর আগে বিকেল ৫টায় শিক্ষা মন্ত্রণালয় গঠিত ৩ সদস্যদের তদন্ত কমিটি এমসি কলেজে এসে পৌঁছে। এসময় তারা প্রায় এক ঘণ্টা ধরে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও কলেজ গঠিত তদন্ত কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন।

এরপর ছাত্রাবাসে যান তদন্ত কমিটির সদস্যরা। ছাত্রাবাসের নবনির্মিত ভবনসহ বিভিন্ন হল পরিদর্শন করেন। এসময় বিভিন্ন তথ্য উপাত্ত ও ছবি সংগ্রহ করেন তারা।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence