প্রধানমন্ত্রী বাঙালী জাতির বাতিঘর ও কাণ্ডারি: শিক্ষামন্ত্রী

২৯ সেপ্টেম্বর ২০২০, ০৮:৪১ AM
শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি © ফাইল ফটো

শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও সাহসী নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে রোল মডেলে পরিণত হয়েছে। তিনি বাঙালি জাতির বাতিঘর ও কাণ্ডারি। তাঁর পুরোটা জীবনই সংগ্রামের।

সোমবার(২৮ সেপ্টেম্বর) রাতে শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন সংগ্রামী মানুষ। তাঁর পুরোটা জীবনই সংগ্রামের। বহু ত্যাগ তিতিক্ষার মাধ্যমে তিনি আজকের এ পর্যায়ে এসেছেন। শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে পারিবারিক জীবনের প্রতিটি পদে পদে সংগ্রাম করে দুঃখ বেদনাকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী তাঁর জীবনের এ পথকে পাড়ি দিচ্ছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। সভায় সভাপতিত্ব করবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন।

সভায় উপাচার্য ড. ছাদেকুল বলেন, প্রতিকূল পরিবেশে ত্যাগ-তিতিক্ষা স্বীকার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেড়ে উঠেছেন। দেশে বিচারহীনতার যে সংস্কৃতি গড়ে উঠেছিল তা তিনি দূর করেছেন। প্রধানমন্ত্রী দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে সারা বিশ্বের কাছে দেশকে সম্মানজনক স্থানে পৌঁছে দিয়েছেন।

এছাড়া এদিন ভার্চুয়াল সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা ও কর্মচারীগণ যুক্ত ছিলেন।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬