অনলাইনে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে জিকে নেটওয়ার্ক

২৭ সেপ্টেম্বর ২০২০, ০৯:১২ PM
ব্যানার

ব্যানার © টিডিসি ফটো

‘জানতে হবে নিজেকে জানাতে হবে সবাইকে’ এই স্লোগাণে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে আগামী ৫ অক্টোবর অনলাইনে ১.০ জিকে সলভিং কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে জিকে নেটওয়ার্ক। ২০-৩০ সেপ্টেম্বর পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে প্রতিযোগিরা অনলাইনে রেজিস্ট্রেশন করে এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।

জিকে নেটওয়ার্ক জানায়, সাম্প্রতিক ঘটনাবলি তুলে ধরার প্রয়াস হিসেবে ভিন্ন এ আয়োজন। ১০ হাজার টাকা প্রাইজমানির এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলে ঘরে বসে জিতে নিতে পারেন আকর্ষণীয় এ পুরষ্কার। রেজিষ্ট্রেশন লিংক: https://forms.gle/mDSu8MV1CyEcZMRQ7

আয়োজন সম্পর্কে জিকে নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা গোলাম মোর্শেদ সীমান্ত বলেন, সাধারন জ্ঞানের গুরুত্ব যে কত বেশি তা বলা বাহূল্য। আমরা সবসময়ই সাধারণ জ্ঞানকে প্রতিযোগিতার মাধ্যমে সহজ করে তোলার চেষ্টা করি। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে সাম্প্রতিক ঘটনাবলীর উপর আয়োজন করা হবে এই প্রতিযোগিতা। সাম্প্রতিক ঘটনাবলী উপর শিক্ষার্থীদের ভয় দূর করার জন্য আমাদের এই আয়োজন।

উল্লেখ্য, জিকে নেটওয়ার্ক সাধারণ জ্ঞান ভিত্তিক অসাধারণ প্ল্যাটফম। ২০১৯ সাল থেকে শিক্ষার্থীদের সাধারণ জ্ঞানের প্রতি ভয় কাটাতে এবং সাধারণ জ্ঞানে তাদের পারদর্শী করে তুলতে নিয়মিত এ ধরনের কুইজ প্রতিযোগিতার আয়োজন করে আসছে। অদূরে আরো বড় বড় প্রতিযোগিতার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে সংগঠনটি।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence