রত্নার ‘হত্যার’ বিচার ১০ কিলোমিটার দৌড়ালেন দেশের ১ হাজার দৌড়বিদ

২৯ আগস্ট ২০২০, ০৯:৪৪ PM

© টিডিসি ফটো

পর্বতারোহী রেশমা নাহার রত্না হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে ১ হাজার দৌড়বিদ ১০ কিলোমিটার প্রতিবাদী দৌড় কর্মসূচি পালন করেছেন। আজ শনিবার ‘জাস্টিস ফর রত্না ভার্চুয়াল রান’ নামে এ কর্মসূচি পালিত হয়।

দৌড়বিদরা নিজ নিজ শহরে ও গ্রামে করোনায় স্বাস্থ্যবিধি মেনে ১০ কিমি দৌড়ান এবং দৌড়ের সেই ছবি নিজেদের ফেসবুক প্রোফাইলে #JusticeforRatna Ges #WeDemandCycleLane হ্যাশট্যাগসহ পোস্ট করে রত্নার হত্যার প্রতিবাদ জানান।

রাজধানী ঢাকায় এই প্রতিবাদ কর্মসূচির নেতৃত্ব দেন দেশের প্রথম এভারেস্টজয়ী নারী নিশাত মজুমদারসহ আবৃত্তিকার ও মডেল শারমিন নাহার লাকি, সংগঠক এরশাদুল হক টিংকু, লাইফ স্টাইল মডিফায়ার ডা. জাহাঙ্গীর কবির, রেস ডিরেক্টর অ্যায়রনম্যান মোহাম্মদ শামছুজ্জামান আরাফাত প্রমুখ।

পড়ুন: পর্বতারোহী রত্নার ঘাতকের বিচার দাবিতে রাজধানীতে বিক্ষোভ

তারা চন্দ্রিমা উদ্যান লেক রোডে পর্বতারোহী রত্নার দুর্ঘটনাস্থলে ফুল ছড়িয়ে শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ, মিরপুর রোড বরাবর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হয়ে শাহবাগে জাতীয় জাদুঘর পর্যন্ত ১০ কিমি দৌড়ান।

প্রতিবাদী দৌড় শেষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দৌড়বিদ, সাইক্লিস্ট, পর্বতারোহী ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা জাতীয় যাদুঘরের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে বক্তারা দেশের প্রচলিত আইন অনুসারে রত্মা হত্যার সুষ্ঠু বিচার দাবি এবং সড়ক আইনের কার্যকর প্রয়োগের পাশাপাশি দেশের সর্বত্র প্রধান সড়কগুলোকেত পৃথক সাইকেল লেন বরাদ্দের দাবি জানান।

চার জেলার ডিসিকে প্রত্যাহার
  • ০১ এপ্রিল ২০২৬
কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৬ জনের
  • ০১ এপ্রিল ২০২৬
রোববার থেকে হামের বিশেষ টিকা দেওয়া শুরু, যারা পাবেন
  • ০১ এপ্রিল ২০২৬
‘প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দে…
  • ০১ এপ্রিল ২০২৬
‘স্বৈরাচার সরকার উন্নয়নের নামে শুধু মেগা দুর্নীতি করেছে’
  • ০১ এপ্রিল ২০২৬
পরিবারে নতুন সদস্য আগমনের মুহূর্তে গাছ লাগান: সড়কমন্ত্রী
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence