ভেড়া বাঁচাতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল সফুরার

০৪ আগস্ট ২০২০, ০৪:১৩ PM

© সংগৃহীত

ভেড়া বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে সফুরা খাতুন (৫০) নামে একজন প্রাণ হারিয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গার জীবননগরে উথলী রেলস্টেশনের অদূরবর্তী ঘোড়ামারা রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। নিহত সফুরা উথলী গ্রামের মাঝপাড়ার ইদ্রিস আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সফুরা খাতুন ভেড়া চড়াতেন। ঘটনার দিন সকালে তিনি তার পোষা ভেড়ার পাল নিয়ে রেললাইন পার হচ্ছিলেন। পাল থেকে একটি ভেড়া ছুটে রেললাইনের ওপরে উঠে গেলে তিনি সেটিকে সরিয়ে আনতে যান।

ফিরে আসার সময় হঠাৎ করেই রেললাইনে তার শাড়ি আটকে যায়। এসময় খুলনা থেকে ছেড়ে আসা দ্রুতগামী রূপসা ট্রেনে কাটা পড়েন। দুর্ঘটনায় তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬