গণস্বাস্থ্য মেডিকেলের ওয়েবসাইট হ্যাক

২০ জুলাই ২০২০, ০৫:২৯ PM

© ফাইল ফটো

সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের অফিশিয়াল ওয়েবসাইট হ্যাকড হয়েছে। হ্যাকাররা এই ওয়েবসাইটটি হ্যাক করার পর স্ক্রিনে ‘HAKED BY ADAMAYA ANONYMOUS TUNITSIAN HAKER' লেখা ঝুলিয়ে দেয়।

সোমবার (২০ জুলাই) হ্যাক হওয়ার বিষয়টি প্রথমে নজরে আসে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস)। তবে কখন সাইটটি হ্যাক হয়েছে এ ব্যাপারে কিছু জানা যায়নি। সাইটটিতে কলেজের গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। ধারণা করা হচ্ছে, সাইটটি ১৮ থেকে ১৯ জুলাইয়ের মধ্যে হ্যাক করা হয়েছে।

এ ব্যাপারে মেডিকেল কলেজের অধ্যক্ষ ফরিদা আদিব খানমের সাথে কথা বললে তিনি জানান, আমি এ বিষয়ে এখনো কিছু জানিনা। মাঝে মাঝে হ্যাক হওয়ার কথা বলতেই তিনি প্রসঙ্গ এড়িয়ে বলেন- এ সম্পর্কে আমার কিছু বলার নেই।

প্রসঙ্গত, এর আগে ২০১৮ সালের আগষ্ট, ২০১৯ সালের জুন মাসসহ একাধিকবার গণস্বাস্থ্য মেডিকেলের ওয়েবসাইড হ্যাক করা হয়েছিল।

পটুয়াখালীতে ৬ হাজার ২০০ লিটার জ্বালানি তেল জব্দ, ফিলিং স্টে…
  • ০২ এপ্রিল ২০২৬
প্রাইম ব্যাংকে চাকরি, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
এলপি গ্যাসের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • ০২ এপ্রিল ২০২৬
যশোর সদরে এক রাতে ৮ ট্রান্সফরমার চুরি, ক্ষতির মুখে শতাধিক ক…
  • ০২ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ শুরুর আগেই ৬ষ্ঠ শিরোপার জন্য আর্থিক পুরস্কার ঘোষণা…
  • ০২ এপ্রিল ২০২৬
চবিতে প্রথম বর্ষের ওরিয়েন্টশন ও ক্লাস শুরুর তারিখ ঘোষণা
  • ০২ এপ্রিল ২০২৬