ঈদে সরকারি-বেসরকারি চাকরিজীবীদের বাড়ি ফেরা হচ্ছে না: আদেশ জারি

১৪ জুলাই ২০২০, ১২:২৫ AM

সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অবশ্যই ঈদের ছুটিতে কর্মস্থলে থাকতে হবে। সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারিকৃত এক নির্দেশনায় এমনটাই বলা হয়েছে।

এতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণের বিস্তার দিনেদিনে বৃদ্ধি পাওয়ায় ঈদুল আজহার সময় সংক্রমণের বিস্তাররোধে সকল সরকারি/বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ঈদের সরকারি বা ঐচ্ছিক ছুটিতে আবশ্যিকভাবে কর্মস্থলে অবস্থানের জন্য নির্দেশনা প্রদান করা হলো।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে বৈঠক হয়। ঈদের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরকে কর্মস্থলেই থাকতে হবে বলে জানান সচিব। এবার জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ জুলাই বা ১ আগস্ট পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

আগামী ১ আগস্ট (শনিবার) কোরবানির ঈদ ধরে ২০২০ সালের ছুটির তালিকা তৈরি করা হয়েছে। সে অনুযায়ী ৩১ জুলাই, ১ ও ২ আগস্ট ঈদুল আজহার ছুটি থাকবে। এরমধ্যে দুদিনই সাপ্তাহিক ছুটির মধ্যে পড়েছে।

৩১ জুলাই (শুক্রবার) ঈদ হলে ছুটি থাকবে ৩০ ও ৩১ জুলাই। আর ১ আগস্ট হলে (বৃহস্পতি, শুক্র এবং শনি) ছুটির দুদিন সাপ্তাহিক ছুটির মধ্যে পড়ছে। ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন নিয়ম অনুযায়ী সাধারণ ছুটি থাকলেও আগের ও পরের দিন নির্বাহী আদেশে ছুটি থাকে।

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, বায়ুদূষণে দ্বিতীয়
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের দেওয়া যে ১০ শর্ত মেনে যুদ্ধ স্থগিতে রাজি যুক্তরাষ্ট্র
  • ০৮ এপ্রিল ২০২৬
মোবাইল মেরামত করে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন…
  • ০৮ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৮ এপ্রিল ২০২৬
অভিশংসন করে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর ডাক এনএএসিপির
  • ০৮ এপ্রিল ২০২৬
close