সাহারা খাতুনের মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক

১০ জুলাই ২০২০, ১০:৪১ AM

© ফাইল ফটো

বর্ষীয়ান রাজনীতিবিদ ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এক শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক সাহারা খাতুন দেশের সাধারণ মানুষের অধিকার আদায়ে আজীবন কাজ করে গেছেন। দলের দুঃসময়ে তিনি নেতাকর্মীদের পাশে থেকে তাদের আইনি সহায়তাসহ মনে সাহস যুগিয়েছেন, সুপরামর্শ দিয়েছেন। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আইনজীবীদের সংগঠিত করার কাজে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

মন্ত্রী বলেন, দেশ ও জাতি আজ একজন সৎ, দক্ষ ও নিবেদিতপ্রাণ আইনজীবী ও নারী নেতৃত্বকে হারালো। তাঁর মৃত্যুতে আওয়ামী লীগের রাজনীতিতে এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আইনজীবী সমাজে যে শূন্যতা তৈরি হলো তা সহজে পূরণ হবার নয়। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকগণ তাঁর অবদান শ্রদ্ধাভরে স্মরণ করবে।

ফাইনালে বাংলাদেশের সামনে ভারত, মোবাইলে যেভাবে দেখবেন
  • ০২ এপ্রিল ২০২৬
বাংলা উইকিপিডিয়ার শীর্ষ পঠিতের তালিকায় খামেনি-রাহুল-তারেক-…
  • ০২ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানে ৩১৬টি হাসপাতাল ক্ষত…
  • ০২ এপ্রিল ২০২৬
এসরার রিজিওনাল অ্যানেস্থেসিয়া প্রশিক্ষণ কেন্দ্রের স্বীকৃতি …
  • ০২ এপ্রিল ২০২৬
‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’— ভাইরাল সেই ঘটনার সিসি ফুটেজ তদন্…
  • ০২ এপ্রিল ২০২৬
ছুড়ে ফেললে কেউ কুড়িয়ে নিয়ে আসবে, পুড়িয়ে দেওয়াই বুদ্ধিমানের …
  • ০২ এপ্রিল ২০২৬