বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় লাশ বেড়ে ৩৬

২৯ জুন ২০২০, ০৭:৩০ PM

© সংগৃহীত

রাজধানীর শ্যামবাজার এলাকায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত ৩৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উদ্ধার কাজে নিয়োজিত ফায়ার সার্ভিস সূত্র এ তথ্য জানায়। নিহতদের মধ্যে আট নারী ও তিন শিশু রয়েছে। ডুবে যাওয়া লঞ্চটিতে এক শ’র বেশি যাত্রী ছিল।

তবে বিআইডব্লিউটিএর যুগ্ম-পরিচালক একে এম আরিফ উদ্দিন জানিয়েছেন, ‘এ পর্যন্ত ৩২ জনের লাশ উদ্ধার হয়েছে। এ ঘটনায় তাদের পক্ষ থেকে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে’।

প্রসঙ্গত, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বুড়িগঙ্গা নদীর ফরাশগঞ্জ ঘাট বরাবর মাঝ নদীতে ময়ূর-২ নামে একটি বড় লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড ডুবে যায়। ঘটনার পরপরই নৌবাহিনী, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও বিআইডব্লিউউটিএ উদ্ধার তৎপরতা চালায়।

এদিকে এ ঘটনায় মৃত পরিবারগুলোকে দেড়লাখ টাকা করে সহায়তার ঘোষণা দিয়েছে নৌ মন্ত্রণালয়।নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ‘লাশ দাফন-কাফনের জন্য তাৎক্ষণিক ১০ হাজার করে টাকা দেওয়া হয়েছে’।

ইউসেপ বাংলাদেশে চাকরি, পদ ১৬, আবেদন শেষ ২৮ মার্চ
  • ১৮ মার্চ ২০২৬
রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে আইপিডিসি ফাইন্যান্স, আবেদন শেষ …
  • ১৮ মার্চ ২০২৬
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য ২০ বছরের রেকর্ড ভঙ্গ…
  • ১৮ মার্চ ২০২৬
গঙ্গায় ইফতার, মাংসের হাড় ফেলার অভিযোগে ১৪ জন গ্রেপ্তার
  • ১৮ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে সীমান্ত ব্যাংক, কর্মস্থল ঢাকা
  • ১৮ মার্চ ২০২৬
নোয়াখালীতে দেড়শ সুবিধাবঞ্চিত পরিবারে বারাকাহ ঈদ সামগ্রী বিত…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence