সাঈদীর বিরুদ্ধে মামলায় সাক্ষী দেয়া খলিফা মারা গেছেন

১৫ মে ২০২০, ০৪:০৩ PM

© সংগৃহীত

একাত্তরের মানবতাবিরোধী মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে দায়ের করা মামলার সাক্ষী আব্দুল হালিম খলিফা ওরফে বাবুল (৫৫) মারা গেছেন।

পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার বৌডুবি গ্রামে আজ শুক্রবার (১৫ মে) ভোরে নিজ বাড়িতে মারা যান তিনি। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন তিনি। এছাড়া বৌডুবি বাজারে ওষুধের দোকান রয়েছে তারা। পাশাপাশি স্থানীয় রাজলক্ষী স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির অন্যতম সদস্য তিনি।

বাবুলের স্বজনরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনদিন আগে থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি।

গত বুধবার তাকে গ্রামের বাড়িতে আনা হয়। এরপর আজ ভোরে মৃত্যু হয় তার। পরে সকালেই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে।

উল্লেখ্য, পিরোজপুরে ২০১৩ সাল থেকে পুলিশী নিরাপত্তায় রয়েছেন সাঈদীর বিরুদ্ধে মামলার সকল সাক্ষী।

বুটেক্সে থিসিস ও ইন্টার্নে নগণ্য বাজেট: ভোগান্তিতে শিক্ষার্…
  • ১৮ এপ্রিল ২০২৬
চবিতে সময় টিভির ক্যাম্পাস প্রতিনিধিসহ ৩ শিক্ষার্থীকে স্থানী…
  • ১৮ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের বিক্ষোভ মিছিল
  • ১৮ এপ্রিল ২০২৬
গলায় পিস্তল ঠেকিয়ে আবিদ-সুমিতের হুঙ্কার, ‘চুপ থাক, নইলে গুল…
  • ১৮ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা এলেও সীমিত জাহাজের চলাচল
  • ১৮ এপ্রিল ২০২৬
৯ম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামে বিভাগীয় সমা…
  • ১৮ এপ্রিল ২০২৬