দেশে ফিরলেন লন্ডনে আটকেপড়া ১১৪ বাংলাদেশি

১১ মে ২০২০, ১২:২৯ PM

© ফাইল ফটো

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের সংকটময় পরিস্থিতিতে লন্ডনে আটকে পড়া ১১৪ জন বাংলাদেশিকে নিয়ে দেশে ফিরেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট। আটকে ফেরা সবাই পড়াশুনা ও পর্যটনের জন্য লন্ডনে গিয়ে লকডাউনে আটকে পড়েন।

লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ছেড়ে আসা ফ্লাইটটি সোমবার সকাল ৯টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, আগতদের সবাই যুক্তরাজ্য থেকে স্বাস্থ্যসনদ নিয়ে ফিরেছেন। তাদের কারও শরীরে করোনার সংক্রমণ নেই। বিমানবন্দরে স্ক্রিনিংয়ের পর তাদের হোম কোয়ারেন্টাইনের নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে গত ৮ মে একটি ফ্লাইটে যুক্তরাজ্য সরকারকে শুভেচ্ছা উপহার হিসেবে করোনা সুরক্ষা সামগ্রী, টাটকা সবজি ও মৌসুমি ফল পাঠায় সরকার। সেই ফ্লাইটটিই তাদের নিয়ে ফিরে আসে।

উপহার হিসেবে ফ্লাইটে ছিল করোনা সরঞ্জাম পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই), হ্যান্ড স্যানিটাইজার, হাতমোজা, হেড-কাভার, সু-কাভার ও বিভিন্ন ভিটামিন ট্যাবলেট, টাটকা সবজি ও মৌসুমি ফল।

 

যথাযথ পরিকল্পনা ছাড়া অনলাইন ক্লাস চালু করা হতে পারে আত্মঘাত…
  • ০২ এপ্রিল ২০২৬
মন্ত্রিসভার বৈঠকসহ আজ ৫ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী
  • ০২ এপ্রিল ২০২৬
মেঘনা ব্যাংক নিয়োগ দেবে রিকভারি অফিসার, পদ ১০, আবেদন স্নাতক…
  • ০২ এপ্রিল ২০২৬
১৩ ও ১৪তম নিবন্ধনধারীদের বিষয়ে যে প্রস্তাব করল এনটিআরসিএ
  • ০২ এপ্রিল ২০২৬
৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের জোর দাবি এনসিপির
  • ০২ এপ্রিল ২০২৬
অনুমোদনের অপেক্ষায় আরও ৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ০২ এপ্রিল ২০২৬