৬৪ জেলার ত্রাণের দায়িত্বে ৬৪ সচিব

২১ এপ্রিল ২০২০, ১১:৩০ AM

করোনাভাইরাস প্রতিরোধ ও ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ কার্যক্রম সমন্বয়ের জন্য প্রতি জেলায় একজন করে সচিবকে দায়িত্ব দিয়েছে সরকার। সোমবার এ বিষয়ে আদেশ জারি করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। যাঁদের যে জেলায় দায়িত্ব দেওয়া হয়েছে তাঁদের অনেকেই ওই জেলার স্থায়ী বাসিন্দা।

দায়িত্ব পাওয়া সচিবেরা জেলার সাংসদ, জেলা পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ ও সমন্বয় করে করোনাভাইরাস সংক্রান্ত স্বাস্থ্য ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রম পরিচালনা তত্ত্বাবধান করবেন।

এ ছাড়া প্রয়োজনে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিও সমন্বয় করবেন। সমন্বয়ের মাধ্যমে পাওয়া সমস্যা বা চ্যালেঞ্জ অথবা অন্যান্য বিষয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থাকে লিখিতভাবে জানাবেন। এ ছাড়া এসব বিষয় মন্ত্রিপরিষদ ও প্রধানমন্ত্রীর কার্যালয়কে নিয়মিত অবহিত করবেন।

কোন জেলার দায়িত্বে কে:

চাঁদপুরে শাহ কামাল, মুন্সীগঞ্জে আসাদুল ইসলাম, কুমিল্লায় এনএম জিয়াউল আলম, সিরাজগঞ্জে আবু হেনা মো. রহমাতুল মুনিম, টাঙ্গাইলে মো. আলমগীর, চট্টগ্রামে মোস্তফা কামাল উদ্দিন, নোয়াখালীতে বেগম সাহিন আহমেদ চৌধুরী, মহিবুল হক বাগেরহাটে, হেলালুদ্দিন আহমেদ কক্সবাজার, মো. আনিছুর রহমান শরীয়তপুর, শামিমা নার্গিস জয়পুরহাট, শহীদ উল্লা খন্দকার গোপালগঞ্জ, পবন চৌধুরী রাঙামাটি, সম্পদ বড়ুয়া লক্ষ্মীপুর, মো. নজরুল ইসলাম রাজশাহী, সুবীর কিশোর চৌধুরী ময়মনসিংহ, উম্মুল হাসনা নেত্রকোনা, আব্দুল্লাহ আল মহসীন চৌধুরী খাগড়াছড়ি, সৌরেন্দ্র নাথ চক্রবর্তী নাটোর, আসাদুল ইসলাম ঝিনাইদহ, নুরুল আমিন নওগাঁ, কবির বিন আনোয়ার মানিকগঞ্জ, আকরাম আল হোসেন মেহেরপুর, রউফ তালুকদার শেরপুর, আবদুল হালিম বরিশাল, নাসিরুজ্জামান ঝালকাঠি, সামছুর রহমান পটুয়াখালী, মাকসুদুর রহমান পাটোয়ারী পঞ্চগড়, মুনশি শাহাবউদ্দিন আহমেদ ফরিদপুর, আবুল মনসুর মো. ফয়েজউল্লাহ ঠাকুরগাঁও, সত্যব্রত সাহা গাজীপুর, রওশন আক্তার মাগুরা, ড. মো. আবু হেনা মোস্তফা কামাল যশোর, আবুল কালাম আজাদ ভোলা, মেসবাহুল ইসলাম লালমনিরহাট, মো. শহীদুজ্জামান কুষ্টিয়া, মো. জাকির হোসেন আকন্দ হবিগঞ্জ, কেএম আলী আজম নড়াইল, মোহম্মদ বেলায়েত হোসেন বান্দরবান, শেখ ইউসুফ হারুন সাতক্ষীরা, মো. রকিব হোসেন নারায়ণগঞ্জ, মো. আখতার হোসেন মাদারীপুর, মো. সেলিম রেজা পাবনা, নূর উর রহমান গাইবান্ধা, মোস্তাফিজুর রহমান রাজবাড়ী, লোকমান হোসেন মিয়া সিলেট, রেজাউল আহসান রংপুর, তপন কান্তি ঘোষ ব্রাহ্মণবাড়িয়া, নাজমানারা খানুম চুয়াডাঙ্গা, মো. মাহবুব হোসেন জামালপুর, রওনক মাহমুদ চাঁপাইনবাবগঞ্জ, ড. সুলতান আগেম বরগুনা, মো. আলী নুর ঢাকা, মোহম্মদ জয়নুল বারী সুনামগঞ্জ, নুরুল ইসলাম দিনাজপুর, বদরুন নেছা নরসিংদী, তোফাজ্জল হোসেন মিয়া পিরোজপুর, জিয়াউল হাসান কুড়িগ্রাম, আবদুল মান্নান কিশোরগঞ্জ, হাসিবুল আলম নীলফামারী, আমিনুল ইসলাম খান মৌলভীবাজার, ফাতিমা ইয়াসমিন বগুড়া, মোহম্মদ মেসবাহ উদ্দিন চৌধুরী ফেনী ও মো. কামাল হোসেন খুলনা।

 

ছাত্ররাজনীতি নিষিদ্ধ রুয়েটে ছাত্রদলের দেয়াল লিখন, শিক্ষার্থ…
  • ২৩ এপ্রিল ২০২৬
যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করুন: অ্যাডভোক…
  • ২৩ এপ্রিল ২০২৬
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ …
  • ২৩ এপ্রিল ২০২৬
আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বিকল, লোডশেডিংয়ের আশঙ্কা
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফল দেখুন এখানে
  • ২২ এপ্রিল ২০২৬
বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬