করোনা প্রতিরোধে বিদ্যালয়ে জীবাণুনাশক স্প্রে করল শিক্ষার্থীরা

২০ এপ্রিল ২০২০, ০৫:৪৯ PM

© টিডিসি ফটো

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সবাই যখন ব্যতিব্যস্ত, তখন প্রত্যন্ত এলাকার একদল উদ্যোমী তরুণ জীবাণুনাশক স্প্রে মেশিন হাতে নিয়ে গ্রামের পথেঘাটে, বাজারে ও স্কুল মাঠে জীবাণুনাশ করতে তৎপর।

ঠাকুরগাঁওয়ের রাণীসংকৈল উপজেলায় রাউতনগর ইসলামী আদর্শ পাঠাগারের উদ্যোগে করোনাভাইরাসের সংক্রমণ রোধে এই সচেতনতামূলক কর্মসূচী পালন করেছে ৩নং হোসেনগাওয়ের তরুণ ছাত্র সমাজ।

সোমবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় রাউতনগর বাজারে ২নং ওয়ার্ডের মেম্বার ও ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ ইয়াহিয়া এবং ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোশাররফ হোসেন জীবাণুনাশক স্প্রের উদ্বোধন করেন। এসময় প্রায় ১০টি স্প্রে মেশিন দিয়ে রাউতনগর বাজার, সরকারী প্রাথমিক বিদ্যালয়, দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জীবাণুনাশক স্প্রে করেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ শিক্ষার্থীরা।

এ ব্যাপারে রাউতনগর ইসলামী আদর্শ পাঠাগারের সভাপতি ইমরান আহমেদ বলেন, আমাদের হোসেনগাও ইউনিয়নে ইতোমধ্যে দুইজনের মধ্যে কোভিড-১৯ পজেটিভ নিশ্চিত হয়েছি। তাদের সংস্পর্শে আসা কয়েকজন বাজারে ঘোরাফেরাও করেছে। তাই স্থানীয় প্রশাসনের অনুমতিতে জনসচেতনতা ও ভাইরাসমুক্ত বাজার নিশ্চিত করতে আমরা এই কর্মসূচী পালন করেছি।

তিনি বলেন, এর আগেও আমরা পাঠাগারের পক্ষ থেকে করোনাভাইরাস নিয়ে সচেতনতামূলক লিফলেট ও হ্যান্ডবিল আশেপাশের এলাকায় বিতরণ করা হয়েছে। প্রত্যন্ত এলাকায় ভাইরাস প্রতিরোধে পাঠাগারের পক্ষ থেকে জনগণকে সরকারি বিধিনিষেধ মেনে চলতে বলা হচ্ছে।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় পড়ুয়া সচেতন শিক্ষার্থীদের উদ্যোগে ২০০৮ সালে রাউতনগর ইসলামী আদর্শ পাঠাগার প্রতিষ্ঠিত হয়। পাঠাগারটি প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন ধরনের জনসচেতনতা ও সমাজসেবা কর্মসূচী এবং ধর্মীয় কুসংস্কার দূরীকরণে বাৎসরিক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে থাকে।

ছাত্ররাজনীতি নিষিদ্ধ রুয়েটে ছাত্রদলের দেয়াল লিখন, শিক্ষার্থ…
  • ২৩ এপ্রিল ২০২৬
যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করুন: অ্যাডভোক…
  • ২৩ এপ্রিল ২০২৬
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ …
  • ২৩ এপ্রিল ২০২৬
আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বিকল, লোডশেডিংয়ের আশঙ্কা
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফল দেখুন এখানে
  • ২২ এপ্রিল ২০২৬
বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬