দেশে কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত ৫০৭ প্রতিষ্ঠান: প্রধানমন্ত্রী

২০ এপ্রিল ২০২০, ১১:২৬ AM

© ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সারাদেশে ৫০৭ প্রতিষ্ঠান কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত। সোমবার (২০ এপ্রিল) সকালে গণভবন থেকে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এ কথা বলেন তিনি।

করোনাভাইরাসের কারণে অনেক অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়েছেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে করোনাভাইরাসের থাবা এসে পড়েছে। সবাইকে এ ব্যাপারে সুরক্ষিত থাকতে হবে। আমাদের দেশের অনেকেই এটি ভালোভাবে মানতে চান না। যার ফলে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাচ্ছে।

তিনি বলেন, সারাবিশ্ব এই ভাইরাসের জন্য আতঙ্কিত। আমার মনে হয় বিশ্বে এ ধরনের পরিস্থিতি এর আগে কখনো তৈরি হয়নি। বিশ্বে অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির। এমনকি ধর্মীয় প্রতিষ্ঠান মক্কা-মদিনা, মসজিদ, মন্দির, প্যাগোডা সবকিছু বন্ধ। বাংলাদেশেও বিশ্বের একটি দেশ। তাই যথাযথ ব্যবস্থা আমরা শুরু থেকেই নেয়া শুরু করেছি।

করোনা প্রতিরোধে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা বর্ণনা করে প্রধানমন্ত্রী বলেন, যেসব নির্দেশনা দেয়া হয়েছে সেসব নির্দেশনা যেন সকলে মেনে চলেন। মানুষের সমাগম হয় সেখানে না থাকা, নিজেকে সুরক্ষিত রাখা, এটা একান্তভাবে প্রয়োজন। এটা জেনে করা হয়। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর এসব জেলায় করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেশি। সাথে সাথে দেখতে পাচ্ছি কিছু কিছু জেলা আক্রান্ত হয়নি। এসব জেলায় যাতে প্রাদুর্ভাব ছড়িয়ে না পড়ে সেই ব্যবস্থা নিয়েছি।

ছাত্ররাজনীতি নিষিদ্ধ রুয়েটে ছাত্রদলের দেয়াল লিখন, শিক্ষার্থ…
  • ২৩ এপ্রিল ২০২৬
যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করুন: অ্যাডভোক…
  • ২৩ এপ্রিল ২০২৬
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ …
  • ২৩ এপ্রিল ২০২৬
আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বিকল, লোডশেডিংয়ের আশঙ্কা
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফল দেখুন এখানে
  • ২২ এপ্রিল ২০২৬
বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬