১১ ইউনিয়নে ৩০০০ পরিবারকে খাদ্যসামগ্রী দিয়েছে বিএফপিসিএল

১৮ এপ্রিল ২০২০, ১০:৩৮ PM

© টিডিসি ফটো

করোনাভাইরাস সঙ্কটে বাগেরহাট জেলার রামপাল ও মংলা উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদের ৩০০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করেছে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার সংস্থা (বিআইএফপিসিএল)।

আজ শনিবার (১৮ এপ্রিল) সামাজিক দূরত্ব বজায় রেখে এসব ত্রাণ বিতরণ করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক।

প্রকল্পের আশেপাশে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের অংশ হিসাবে বিআইএফপিসিএল শুরু থেকেই সামাজিক বিকাশ ও মানবিক কর্মসূচি গ্রহণ করে আসছে। আজকের ত্রাণ বিতরণ কর্মসূচিও এটির চলমান অংশ। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল- দশ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি পেঁয়াজ, এক কেজি তেল, এক কেজি লবণ এবং একটি সাবান।

প্রধান অতিথির বক্তব্যে তালুকদার আবদুল খালেক বলেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্রটি প্রথম থেকেই প্রতিটি কঠিন পরিস্থিতিতে স্থানীয় জনগণের সাথে ছিল। তিনি সংস্থাটির সিএসআর এবং সামাজিক উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন। এসময় তিনি স্থানীয়দের উন্নয়নে এই ধরণের কল্যাণমুখী কার্যক্রম আরও বাড়ানো হবে বলে আশা প্রকাশ করেন।

তিনি বলেন, স্থানীয় লোকেরা আজকের মতো বিভিন্ন প্রশংসনীয় যোগ্য উদ্যোগের মাধ্যমে রামপালে এই বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সুবিধা পেতে শুরু করেছে।

এ সময় উপস্থিত ছিলেন রামপাল বিদ্যুৎ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম, রামপালের ইউএনও তুষার কুমার পল, রামপাল উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসিয়ান, ডিএ এইচআরের ভাইস-চেয়ারম্যান নুরুল হক লিপন, বিআইএফপিসিএলের জিএম তারিকুল ইসলাম প্রমুখ।

সার-কীটনাশকের দোকানে জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা
  • ২১ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই সার্ভিস কোঅর্ডিনেটর নিয়োগ দেবে সিঙ্গার, আবেদ…
  • ২১ এপ্রিল ২০২৬
অবশেষে বদলি সফটওয়্যার লাইভ করল মাউশি
  • ২১ এপ্রিল ২০২৬
জরুরি সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী
  • ২১ এপ্রিল ২০২৬
পাহাড়ে পাওয়া গেল তিন যুবককে গলা কাটা লাশ, নিখোঁজ ২
  • ২১ এপ্রিল ২০২৬
একই অনুষ্ঠানে ঢাবির ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে না রাখার আ…
  • ২১ এপ্রিল ২০২৬