গরুর শেষকৃত্য, লকডাউন ভেঙে মানুষের ঢল (ভিডিও)

১৮ এপ্রিল ২০২০, ০৭:৪৬ PM

আজব দৃশ্যের দেখা মিলেছে ভারতে। লকডাউন সফল করতে সরকার যখন নানা পদক্ষেপ নিয়েছে, ঠিক সেই সময়ে তামিলনাড়ুর মুধুবারাপট্টির গ্রামে বুধবার এক ষাঁড়ের শেষকৃত্যে জমায়েত হয়েছেন শত শত মানুষ।-খবর আনন্দবাজার পত্রিকার

এতে বলা হয়, তামিলনাড়ুর জনপ্রিয় উৎসব জাল্লিকাট্টুতে অংশ নেওয়া ষাঁড়দেরও খুব কদর মানুষের কাছে। বুধবার মুধুবারাপট্টি নামে এক গ্রামে জাল্লিকাট্টুর একটি ষাঁড়ের মৃত্যু হয়। তার শেষযাত্রায় সামাজিক দূরত্ব বজায় না রেখেই অংশ নেন শত শত গ্রামবাসী। ঘটনাটি কেউ ভিডিও করে সামাজিক মাধ্যমে ছেড়ে দেয়। পরে তা ভাইরাল হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, তামিলনাড়ুতে প্রায় ১২৫০জন মানুষ করোনায় আক্রান্ত। তা সত্ত্বেও মধুরাপট্টি গ্রামের কয়েকশো মানুষ সামাজিক দূরত্ব না মেনে ষাঁড়ের শেষকৃত্যে অংশ নিলেন। গ্রামবাসীদের কারও মুখে মাস্ক ছিল না।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, ষাঁড়টিকে ভ্যানের মতো কোনও গাড়িতে চাপানো হয়েছে। তার উপর ফুল, মালা দেওয়া হয়েছে, ধূপ জ্বলছে। আর সামনে, পিছনে, চার পাশে কয়েকশ’ মানুষ রীতিমতো শোভাযাত্রা করে এগিয়ে চলেছেন তার শেষকৃত্য সম্পন্ন করতে। সূত্র- আনন্দবাজার

ছাত্ররাজনীতি নিষিদ্ধ রুয়েটে ছাত্রদলের দেয়াল লিখন, শিক্ষার্থ…
  • ২৩ এপ্রিল ২০২৬
যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করুন: অ্যাডভোক…
  • ২৩ এপ্রিল ২০২৬
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ …
  • ২৩ এপ্রিল ২০২৬
আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বিকল, লোডশেডিংয়ের আশঙ্কা
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফল দেখুন এখানে
  • ২২ এপ্রিল ২০২৬
বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬