নারায়ণগঞ্জে ৩ মাসের শিশুসহ আরও ৪ জন করোনায় আক্রান্ত

১৮ এপ্রিল ২০২০, ০৭:২৬ PM

© ফাইল ফটো

নারায়ণঞ্জের সিদ্ধিরগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৩ মাসের শিশুসহ আরো ৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে নারায়নগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৬নং ওয়ার্ডে দু’জন এবং ৮নং ওয়ার্ডে দু’জন পুরুষ। তবে ৬নং ওয়ার্ডের আক্রান্ত যে দু’জন স্থানীয় বাসিন্দা নয়।

জানা যায়, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) শ্বশুর করোনায় আক্রান্ত হওয়ায় চাঁদপুর থেকে এক নারী তার শিশু বাচ্চাসহ পালিয়ে সিদ্ধিরগঞ্জের নাসিক ৬নং ওয়ার্ডে আসেন। বিষয়টি জানতে পেরে প্যানেল মেয়র-২ ও স্থানীয় কাউন্সিলর মতিউর রহমান ওই দিনই স্থানীয় প্রশাসনের সহায়তায় বাড়িটি লকডাউন করে দেয় এবং তাদের দু’জনসহ পরিবারের ৪ জনের নমুনা সংগ্রহের ব্যবস্থা করেন। শনিবার (১৮ এপ্রিল) মা ও শিশুর রিপোর্ট পজিটিভ আসে এবং বাকি দু’জনের নেগেটিভ আসে।

অন্যদিকে নাসিক ৮নং ওয়ার্ডে আরো দুজন রোগী শনাক্ত হয়েছে। নতুন আইলপাড়া এলাকায় পূর্বের আক্রান্ত এক ব্যাক্তির নিকট আত্বীয় একজন পুরুষ। এছাড়া আরো একজন পুরুষ আক্রান্ত হয়েছে এই ওয়ার্ডে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার জানান, সিদ্ধিরগঞ্জে নতুন করে আরো ৪’জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে একজন ৩ মাস বয়সের শিশু, একজন নারী ও দু’জন পুরুষ। আক্রান্তদের বিষয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ছাত্ররাজনীতি নিষিদ্ধ রুয়েটে ছাত্রদলের দেয়াল লিখন, শিক্ষার্থ…
  • ২৩ এপ্রিল ২০২৬
যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করুন: অ্যাডভোক…
  • ২৩ এপ্রিল ২০২৬
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ …
  • ২৩ এপ্রিল ২০২৬
আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বিকল, লোডশেডিংয়ের আশঙ্কা
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফল দেখুন এখানে
  • ২২ এপ্রিল ২০২৬
বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬