নারায়ণগঞ্জ থেকে আসা যুবকের করোনা শনাক্ত নোয়াখালীতে

১৮ এপ্রিল ২০২০, ০৯:১৩ AM

নোয়াখালী জেলার কবিরহাট উপজেলায় নারায়ণগঞ্জ থেকে আসা এক যুবকের (২০) করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে নোয়াখালীতে মোট চারজনের করোনা শনাক্ত হলো। এর মধ্যে দুইজন মারা গেছেন। শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টার দিকে নোয়াখালীর সিভিল সার্জন বিষয়টি নিশ্চিত করেন।

কবিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস জানান, গত মঙ্গলবার (১৪ এপ্রিল) সর্দি, জ্বর নিয়ে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন ওই যুবক। করোনার উপসর্গ থাকার কারণে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামে বিআইটিআইডিতে পাঠানো হয়। শুক্রবার রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

শনিবার (১৮ এপ্রিল) সকালে তার বাড়ি লকডাউন করার ঘোষণা করে তাকে ২০ শয্যাবিশিষ্ট চরআলগী হাসপাতালের আইসোলেশনে নেয়া হবে। তিনি আরও জানান, ওই যুবকের পরিবারের সদস্যরা বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। তার পরিবারের সকল সদস্যের নমুনাও সংগ্রহ করা হবে।

ওই যুবক কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের বাসিন্দা। তিনি গত এক সপ্তাহ আগে নারায়ণগঞ্জ থেকে নিজ বাড়িতে আসেন। তিনি নারায়ণগঞ্জে একটি কারখানায় চাকরি করেন।

জেলা সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, নোয়াখালীতে এখন পর্যন্ত মোট চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে সোনাইমুড়ীতে ইতালি প্রবাসী ও সেনবাগে এক রাজমিস্ত্রী মারা যাওয়ার পর তাদের করোনা পজিটিভি রিপোর্ট আসে। পরে মারা যাওয়া ইতালি প্রবাসীর তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীরও করোনা ধরা পড়ে। সর্বশেষ কবিরহাটের এক যুবকের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে।

ছাত্ররাজনীতি নিষিদ্ধ রুয়েটে ছাত্রদলের দেয়াল লিখন, শিক্ষার্থ…
  • ২৩ এপ্রিল ২০২৬
যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করুন: অ্যাডভোক…
  • ২৩ এপ্রিল ২০২৬
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ …
  • ২৩ এপ্রিল ২০২৬
আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বিকল, লোডশেডিংয়ের আশঙ্কা
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফল দেখুন এখানে
  • ২২ এপ্রিল ২০২৬
বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬