ঘরের জানালা ভেঙে পালালেন করোনা রোগী

১৭ এপ্রিল ২০২০, ০৯:১০ AM

© ফাইল ফটো

করোনাভাইরাসের আক্রান্ত এক ব্যক্তি নিজ ঘরের জানালা ভেঙে পালিয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে পালিয়ে যায়। জয়পুরহাটে কালাই উপজেলার জিন্দারপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ তাকে হন্য হয়ে খুঁজছে।

জানা গেছে বৃহস্পতিবার তার নমুনা রিপোর্ট পজিটিভ হওয়ার খবর পাওয়ার পর নিজ বাড়ির ঘরের জানালা ভেঙে পালিয়ে যান তিনি। করোনা শনাক্ত হওয়ার পর তাকে আইসোলেশনে নিতে গিয়ে তার পালানোর বিষয়টি জানা গেছে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ জানান, জয়পুরহাটে প্রথম শনাক্ত হওয়া দু’জন করোনা রোগী জিন্দারপুর গ্রামের। বৃহস্পতিবার রাতে তাদের আইসোলেশনে নেওয়ার জন্য পুলিশের সহযোগীতায় জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে লোকজন ওই গ্রামে যায়। সেখানে একজনকে পাওয়া গেলেও আরেকজনকে পাওয়া যায়নি। এ সময় তার ঘরের জানালা ভাঙা দেখা গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।

ছাত্ররাজনীতি নিষিদ্ধ রুয়েটে ছাত্রদলের দেয়াল লিখন, শিক্ষার্থ…
  • ২৩ এপ্রিল ২০২৬
যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করুন: অ্যাডভোক…
  • ২৩ এপ্রিল ২০২৬
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ …
  • ২৩ এপ্রিল ২০২৬
আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বিকল, লোডশেডিংয়ের আশঙ্কা
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফল দেখুন এখানে
  • ২২ এপ্রিল ২০২৬
বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬