ত্রাণ এলো না, বিক্ষোভে দুঃস্থরা (ভিডিও)

০২ এপ্রিল ২০২০, ০৭:১৭ PM

ত্রাণ না পেয়ে বিক্ষোভ করেছে চট্টগ্রামের একদল দুস্থ মানুষ। তাঁদের অভিযোগ ত্রাণ দেওয়ার খবর দিয়ে এনে তাদের ত্রাণ দেওয়া হয়নি। এ কারণে তারা ক্ষুব্ধ হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানার সামনে এ বিক্ষোভ প্রদর্শণ করা হয়। এর আগে নগরীর খুলশী থানার জিইসির মোড় এলাকায় বাটা গলির সামনেও সড়ক অবরোধ করে ত্রাণের জন্য বিক্ষোভ করেন দুস্থ লোকজন।

বিক্ষুদ্ধ এক নারী বলেন, ‘পুলিশ তাদেরকে ত্রাণ দেয়ার কথা বলে ডেকে এনে দীর্ঘসময় রোধে রোধে ঘুরাচ্ছে। কিন্তু কোনো ধরণের খাদ্য সামগ্রী দিচ্ছে না। আরেক নারী বলেন, তিন ঘন্টা ধরে এসেছেন তিনি, কিন্তু কোনো খাবার পাননি।

ক্ষোভের বিষয়টি স্বীকার করে বন্দর থানার ওসি সুকান্ত চক্রবর্তী বলেন, সিএমপি কমিশনারের উদ্যোগে দুস্থ মানুষদের খাদ্য সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এই উদ্যোগের অংশ হিসেবে নগর পুলিশের বন্দর বিভাগের চারটি থানা এলাকায় তিন হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়।

যার কার্যক্রম বেলা ১১টায় উদ্বোধন করেন নগর পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান। কমিশনার স্যার উদ্বোধন করে চলে যাওয়ার পর কিছু লোক আকস্মিকভাবে থানা কমপাউন্ডে জড়ো হন। তারা ত্রাণ সামগ্রী পাওয়ার আশ্বাস পেয়ে এখানে এসেছে, এমনটা জানান।কিন্তু এসব সহায়তা রাতের অন্ধকারে দুস্থ মানুষের বাসায় গিয়ে পৌঁছে দিয়ে আসার কথা। তাই থানা থেকে খাদ্য সহায়তা বিতরণের কোনো সিদ্ধান্ত পুলিশের ছিল না। এরপরও যাঁরা চলে এসেছেন তাঁদের বুঝিয়ে থানা কমপাউন্ড থেকে বের করে দেওয়া হয়। পরে দুপুর ২টার নিয়ে এ নিয়ে বিক্ষোভ করেছে তারা।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (বন্দর) আরেফিন জুয়েল বলেন, মানুষ আসলে খাদ্যের কষ্টে পড়েছে। বিষয়টি মানবিক। সেটা ভেবে পুলিশ রাতে মানুষের বাড়িয়ে গিয়ে পর্যায়ক্রমে এসব সামগ্রী পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তেল, পেঁয়াজ ও সাবান ইত্যাদি রয়েছে।

এর আগে নগরীর জিইসির মোড়ে আগে বাটা গলিতে ত্রাণ বিতরণ করা হয় আওয়ামী লীগ নেতা আরশেদুল আলম বাচ্চুর পক্ষে। সেখানে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন। তিনি চলে যাওয়ার পর ত্রাণের জন্য বিক্ষোভ প্রদর্শন করেন দুস্থ মানুষেরা।

জকসুর উদ্যোগে পরীক্ষামূলকভাবে চালু হলো স্টারলিংক
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জকসুর উদ্যোগে পরীক্ষামূলকভাবে চালু হলো স্টারলিংক
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিষয় পছন্দক্রম শুরু ৮ ফেব্রুয়ারি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহবান ছাত্রদলের, অন্য…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
এক্স অ্যাকাউন্টে কুরুচিপূর্ণ পোস্ট: এবার বিক্ষোভের ঘোষণা জা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
চোরাই পথ কেন— এক্স অ্যাকাউন্টের পোস্ট নিয়ে যা বললেন জামায়াত…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬