রাতভর ট্রাক ভ্রমণ শেষে ভোরে বাসায়, জ্বর থাকায় ঢুকতে দিলেন না স্ত্রী

৩০ মার্চ ২০২০, ০৭:৫০ PM
প্রতীকী বাড়ি

প্রতীকী বাড়ি

উইলিয়াম শেক্সপিয়র বলে গেছেন, “অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়”। এটাকে যদি হাল আমলের করোনার সঙ্গে মেলানো যায়; তবে যে খুব বেশি অত্যুক্তি হবে, তা কিন্তু কিন্তু নয়। বগুড়ার আমদীঘিতে এমন ঘটনাই ঘটেছে। ঢাকা ফেরত স্বামীর শরীরে জ্বর থাকায় ঘর থেকে বের করে দিয়েছেন স্ত্রী। ওই ব্যক্তির শরীরে করোনাভাইরাস রয়েছে কিনা এ নিয়ে সোমবার সকাল থেকে ওই গ্রামে তোলপাড়ের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, ওই গ্রামের দুবাই ও ঢাকাফেরত আরো দুই ব্যক্তি গত ২০ মার্চ নিজ বাড়িতে এসে তাদের অত্মগোপন করে থাকেন।

জানা যায়, আদমদীঘির কেশরতা গ্রামের মোজাম্মেল হকের ছেলে কাবিল উদ্দীন ঢাকা থেকে শরীরে জ্বর নিয়ে রাতভর ট্রাক করে সোমবার ভোরে বাড়িতে আসেন। বাড়ি আসার পর তার শরীরে জ্বর রয়েছে, কথাটি শুনে তার স্ত্রী ঘর থেকে তাকে বের করে দিয়ে ঘরের দরজা বন্ধ করে রাখেন। এছাড়া একই গ্রামের দুবাইফেরত নজরুল ইসলামের ছেলে ইউসুফ আলী ও ঢাকা ফেরত বয়েজ উদ্দীনের ছেলে মেরিন প্রকৌশলী মেহেদী হাসান গত ২০ মার্চ নিজবাড়িতে এসে তারা আত্মগোপন করেন। এ নিয়ে হৈচৈ শুরু হলে এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয়।

বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমানকে অবগত করার পর তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহীদুল্লাহ দেওয়ানের শরনাপন্ন হন এবং পুরো মেডিক্যাল টিম নিয়ে কেশরতা গ্রামে যান। সেখানে ওই তিন পরিবারের সাথে কথা বলে ও শরীর পরীক্ষা করে তাদের তেমন কোন উপসর্গ নেই বলে দাবী স্বাস্থ্য কর্মকর্তার।

পরে ওই তিন পরিবারের সকলকে ১৪দিন হোম কোয়ারেন্টিনে রেখে বাড়িগুলোতে লাল পতাকা উড়িয়ে দেন। এছাড়া হোম কোয়ারেন্টাইনে থাকা তিন পরিবারকে ১৪ দিনের খাবার দায়িত্ব নেন ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান।

প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষায় ভুয়া প্রার্থী আটক
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনে কত শতাংশ ভোট পড়তে পারে, বললেন পররাষ্ট্র উপদেষ্টা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
আইইউটি ভর্তি পরীক্ষা, যা জেনে রাখা ভালো
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
শোরুম ম্যানেজার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, পদ ২০, …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত নেতা হত্যা : প্রধান আসামির হাইকোর্টে জামিন আবেদন
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
এক মাসে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড নগদের, লেনদেন ৪০ হাজার কোট…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬