মধ্যরাতে ঘুরে ঘুরে কর্মহীনদের খাবার দিল ছাত্র ইউনিয়ন

৩০ মার্চ ২০২০, ০১:১৪ AM
খাদ্য বিতরণ করছেন ছাত্র ইউনিয়ন কর্মীরা

খাদ্য বিতরণ করছেন ছাত্র ইউনিয়ন কর্মীরা

করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। রবিবার (২৯ মার্চ) মধ্য রাতে ঘুরে ঘুরে জয়পুরহাটের বিভিন্ন স্থানের মানুষদের মধ্যে চাল, ডাল, আলু ও মুড়ি বিতরণ করেন সংগঠনটির নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক শামীম কাদির, সোহেল রানা, ছাত্র ইউনিয়ন সভাপতি রিফাত আমিন রিয়ন, সহ সভাপতি রেজুয়ান আহমেদ, সাধারণ সম্পাদক তাসরিন সুলতানা, দপ্তর সম্পাদক সামিয়া আখতার মিমি প্রমুখ।

খাদ্য বিতরণকালে করোনাভাইরাস ছড়ানোর বিষয়গুলো তুলে ধরে সভাপতি রিফাত আমিন রিয়ন বলেন, মহামারী করোনাভাইরাস প্রতিরোধে আপনারা সবসময় ঘরে থাকবেন, গণজমায়েত এড়িয়ে চলবেন এবং স্বাস্থ্য পরামর্শ মেনে চলবেন। তাহলেই আমরা এই মহামারী দুর্যোগ কাটিয়ে উঠতে পারব।

সাধারণ সম্পাদক তাসরিন সুলতানা বলেন, দেশে ‘করোনা ভাইরাস’ সংক্রমণের ফলে এক ধরণের আতঙ্ক তৈরি হয়েছে। সংক্রমণ ঠেকাতে সরকার বিভিন্ন জায়গায় লকডাউন করেছে। ঘর বন্দি হয়ে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ। খেটে খাওয়া এইসব সাধারণ মানুষের পাশে থেকে ছাত্র ইউনিয়ন জন্ম থেকেই কাজ করে আসছে। এই দুঃসময়ে এইসব সাধারণ মানুষদের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে যুবক আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
সুপারভাইজার নিয়োগ দেবে ফুডপান্ডা, আবেদন শেষ ২১ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
কারখানার জেনারেটরের ফিতায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল গৃহবধূর
  • ০৭ এপ্রিল ২০২৬
ফেসবুকে এসএসসি পরীক্ষা পেছানোর গুঞ্জন, যা বললেন শিক্ষামন্ত্…
  • ০৭ এপ্রিল ২০২৬
সাতক্ষীরায় জেলা কমিটি না থাকায় নিষ্ক্রিয় ছাত্রদল, সাংগঠনিক …
  • ০৭ এপ্রিল ২০২৬
১১ দলীয় জোটের চার দিনের কর্মসূচি ঘোষণা
  • ০৭ এপ্রিল ২০২৬
close