মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত

২৯ মার্চ ২০২০, ০৪:৫৬ PM

© সংগৃহীত

ঔষধবাহী মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল শনিবার রাতে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার কুমিরা মহিলা ডিগ্রী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোটরসাইকেল আরোহী পাটকেলঘাট থানার শাকদহ গ্রামের মাদার মন্ডলের ছেলে আশিষ কুমার মন্ডল (১৭)। সে পাটকেলঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। অপরজন একই গ্রামের শিবপদ মন্ডলের ছেলে ও ইসলামকাটি টেকনিক্যাল এন্ড বিএম কলেজের একাদশ শ্রেণির ছাত্র মুকুন্দ কুমার মন্ডল (১৯)।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে মির্জাপুর এলাকা থেকে আশিষ ও মুকুন্দ মন্ডল নামে দুই ছাত্র একটি মোটরসাইকেল যোগে পাটকেলঘাটা বাজারে আসছিল। এ সময় খুলনাগামী একটি ঔষধবাহী মাইক্রোবাস কুমিরা মহিলা ডিগ্রী কলেজের সামনে আসতেই মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই ছাত্র নিহত হয়। ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। ঘাতক চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

পাবনায় ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা
  • ০৩ এপ্রিল ২০২৬
সেন্টমার্টিনের আকাশে রহস্যময় ড্রোন, বাড়ছে উদ্বেগ
  • ০৩ এপ্রিল ২০২৬
মার্কিন সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জ বরখাস্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
অফিস সময় কমানো, দোকান বন্ধ, ইলেকট্রিক বাসসহ যে ৭ সিদ্ধান্ত …
  • ০৩ এপ্রিল ২০২৬
নকলরোধে পাবলিক পরীক্ষা আইনে আসছে কড়াকড়ি, খসড়া অনুমোদন
  • ০৩ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দ…
  • ০৩ এপ্রিল ২০২৬