চীনের করোনা পরীক্ষার কিট ও পিপিই নিয়ে বিশেষ ফ্লাইট ঢাকায়

২৬ মার্চ ২০২০, ০৮:২৪ PM

© সংগৃহীত

করোনাভাইরাস মোকাবিলায় চীনের দেয়া টেস্টিং কিট এবঙ চিকিৎসকদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) নিয়ে বিশেষ ফ্লাইট রাজধানীর শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেছে। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে ফ্লাইটি পৌঁছেছে।

এ তথ্য নিশ্চিত করেছে ঢাকায় চীনা দূতাবাস। এর আগে গত মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছিলেন, করোনাভাইরাসের মোকাবিলায়চীন থেকে আসছে বিশেষ উপহার।

তিনি জানান, ১০ হাজার টেস্ট কিট, ১০ হাজার মেডিকেল প্রটেক্টিভ ক্লথিং এবং এক হাজার ইনফ্রারেড থার্মোমিটার আসছে। এছাড়া ১৫ হাজার সার্জিকাল রেস্পিরেটর বা এন-৯৫ মাস্কও উপহার দেবে।

চীন সরকারের উপহার হিসেবে এসব চিকিৎসা সামগ্রী ঢাকায় আসছে বলে পররাষ্ট্রমন্ত্রী জানান। এর আগে গত ফেব্রুয়ারিতে চীন উন্নত প্রযুক্তির ৫০০ করোনাভাইরাস শনাক্তকরণ কিট উপহার দেয় বাংলাদেশকে।

ময়মনসিংহে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত দুই
  • ০৮ এপ্রিল ২০২৬
বাদ পড়া এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর
  • ০৮ এপ্রিল ২০২৬
‘নিষ্ক্রিয়’ স্ক্রিন টাইমে ডিমেনশিয়ার ঝুঁকি, মস্তিষ্ক সক্রিয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ০৮ এপ্রিল ২০২৬
তেল বিতরণে বিশৃঙ্খলা ও অনিয়ম দূর করবে রাসেলের ‘স্মার্ট ফুয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
close