টোলারবাগে মারা যাওয়া ব্যক্তির চিকিৎসকও করোনায় আক্রান্ত

২৩ মার্চ ২০২০, ০১:৫৮ PM

© প্রতিকী ছবি

রাজধানী ঢাকার মিরপুরের মারা যাওয়া রোগীর চিকিৎসকও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মিরপুরের টোলারবাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ওই ব্যক্তিও মারা যান।

নাম না প্রকাশ করার শর্তে রাজধানীর ডেল্টা হাসপাতালের একজন চিকিৎসক গণমাধ্যমকে এ তথ্য জানান। এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহকারী সার্জন প্রেমাংশু বিশ্বাস ফেসবুকে এ তথ্য জানিয়েছেন।

করোনা আক্রান্ত চিকিৎসকের বয়স ৩০। ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তিনি। সেখানে জরুরি মেডিকেল অফিসার হিসেবে তিনি কর্মরত ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, টোলারবাগে মারা যাওয়া ব্যক্তিকে জরুরি বিভাগে চিকিৎসা দিয়েছিলেন ওই চিকিৎসক। গত শনিবার প্রথমে তিনি শ্বাসকষ্টের কথা জানান। পরে আইইডিসিআর তার নমুনা সংগ্রহ করে। পরে গতকাল রোববার থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে।

করোনায় মারা যাওয়া ওই রোগীর চিকিৎসায় জড়িত চার চিকিৎসক, ১২ জন নার্স এবং ৩ জন স্টাফকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজন চিকিৎসক করোনাভাইরাস পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।

ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯২ শতাংশ
  • ১২ এপ্রিল ২০২৬
রাতের অন্ধকারে আক্রমণ করেছে হাম, আমরা অ্যারেস্ট করতে সক্ষম …
  • ১২ এপ্রিল ২০২৬
মেহেরপুরে জিয়া খালের পুনঃখনন কাজের উদ্বোধন
  • ১২ এপ্রিল ২০২৬
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর 
  • ১২ এপ্রিল ২০২৬
সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই
  • ১২ এপ্রিল ২০২৬
স্কয়ার ফার্মাসিউটিক্যালসে চাকরি, আবেদন শেষ ১৯ এপ্রিল
  • ১২ এপ্রিল ২০২৬
close