করোনায় আক্রান্ত একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে: আইইডিসিআর

১৩ মার্চ ২০২০, ১০:৪৫ AM

© ফাইল ফটো

দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানিয়েছেন। আজ শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর মহাখালীতে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

আইইডিসিআর পরিচালক বলেন, আমরা যে তিনজনের শরীরে করোনাভাইরাস পেয়েছিলাম তাদের মধ্যে একজন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। উপসর্গ আছেন এমন ১৮৭ জনকে পরীক্ষা করে আর কারও শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। গত ২৪ ঘণ্টায় ২৪ জনের পরীক্ষা করে তাদের ফলাফল নেগেটিভ এসেছে বলেও জানান তিনি।

এদিকে সৌদি আরবে যেতে করোনামুক্ত স্বাস্থ্য সনদের দরকার নেই বলেও জানান তিনি। আইইডিসিআর পরিচালক বলেন, করোনার জন্য খোলা হটলাইনে মোট চার হাজার ২১২টি কল এসেছে। তবে নাম্বার ব্যস্ত পাওয়ার অভিযোগ রয়েছে বলে তিনি জানান।

এসময় উপসর্গ রয়েছে এমন কাউকে আইইডিআরে সরাসরি না গিয়ে হটলাইনে যোগাযোগের পরামর্শ দিয়ে তিনি বলেন, কারও শরীরে করোনাভাইরাসের উপসর্গ যদি থাকে এবং তিনি যদি সরাসরি আসেন তবে সুস্থ কেউও আক্রান্ত হতে পারেন।

এক্সিকিউটিভ নিয়োগ দেবে পপুলার ফার্মাসিউটিক্যালস, যাতায়াতসহ …
  • ১২ এপ্রিল ২০২৬
বগুড়ায় যাত্রীবাহী চলন্ত বাসে আগুন
  • ১২ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের দায়ে হল সংসদের এজিএসসহ ৩ জনের আবাসিকতা বাতিল
  • ১২ এপ্রিল ২০২৬
যোগদান সেপ্টেম্বরে, বেতন পাচ্ছেন ডিসেম্বর থেকে—বৈষম্য নিরসন…
  • ১২ এপ্রিল ২০২৬
সবচেয়ে শক্তিশালী যে দুই অস্ত্র এখনো ব্যবহার করেনি ইরান
  • ১২ এপ্রিল ২০২৬
বৈসাবির ছোঁয়ায় মুখর খাগড়াছড়ি, ফুল বিঝুতে রঙিন পাহাড়
  • ১২ এপ্রিল ২০২৬
close