গাছের সঙ্গে ধাক্কা লেগে মাইক্রোবাসের ৮ যাত্রী নিহত

০৬ মার্চ ২০২০, ০৮:৪৪ AM

© ফাইল ফটো

গাছের সঙ্গে ধাক্কা লেগে মাইক্রোবাসের ৮ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৪ জন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার তানভিরগাঁও নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ওসি এরশাদুল হক ভুঁইয়া।

জানা গেছে, মাইক্রোবাসটি নারায়ণগঞ্জ থেকে সিলেটে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এদিকে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে ছয়জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এখানে হতাহত সবার বাড়িও নারায়ণগঞ্জ জেলায়।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) প্রেমধন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাস ও মাইক্রোবাসের সংঘর্ষের পর মাইক্রোতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোর ছয় যাত্রী নিহত হন। আহত হন আরও চারজন।

তিনি আরও জানান, সুনামগঞ্জ থেকে যাত্রীবাহী বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। আর মাইক্রোটি সিলেটে মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাচ্ছিল।

দেশেই চালু হচ্ছে পেপ্যাল, কমিটি গঠন
  • ০১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস চান না প্রাথমিকের শিক্ষকরা, জানালেন মন্ত্রীকে
  • ০১ এপ্রিল ২০২৬
সংবিধান সংশোধনে সব দলের সদস্য নিয়ে বিশেষ কমিটি গঠন হবে: চিফ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে খালে পড়ে ছিল ড্রামভর্তি ডিজেল
  • ০১ এপ্রিল ২০২৬
৬১ হাজার টন গম নিয়ে চট্টগ্রামে মার্কিন জাহাজ
  • ০১ এপ্রিল ২০২৬
এ বছর অনিয়ম করলে আগামী বছর সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ: বন প্র…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence