খাদে পড়ে প্রাইভেটকারে আগুন, নিহত ৫

০১ মার্চ ২০২০, ০৭:১৬ PM

© সংগৃহীত

গোপালগঞ্জে প্রাইভেটকারের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। আজ রোববার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে মুকসুদপুর উপজেলার ছাগলছিড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খাদে পড়ার পর প্রাইভেটকারটিতে আগুন ধরে যায়।

নিহতরা হলেন নারায়ণগঞ্জের ফতুল্লার ফরিদ শেখ (৩৫), কাশীপুরের দেওয়ানবাড়ির শাহিন শেখ (৩৮), চাঁদপুরের ফরিদগঞ্জের মাসুদ শেখ, খোকন ও মান্নান। তবে খোকন ও মান্নানের ঠিকানা পাওয়া যায়নি।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানা ওসি মো. আতাউর রহমান জানান, কুয়াকাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি প্রাইভেটকার মুকসুদপুর উপজেলার দিগনগরে স্পিডব্রেকার ক্রস করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের ৩ যাত্রী দগ্ধ হয়ে মারা যান।

তিনি জানান, দগ্ধ প্রাইভেটকারের আরও ২ জনকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দুইজনের মৃত্যু হয়।

মোটরসাইকেলের তেল আনতে গিয়ে প্রাণ গেল তরুণের
  • ০৩ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে ঝড়ের আভাস যে অঞ্চলে
  • ০৩ এপ্রিল ২০২৬
যাত্রাবাড়ীতে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতার
  • ০৩ এপ্রিল ২০২৬
পশ্চিমবঙ্গে নির্বাচনী উত্তাপ
  • ০৩ এপ্রিল ২০২৬
ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইসরায়েলের
  • ০৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪১
  • ০৩ এপ্রিল ২০২৬