বিয়ের দাওয়াতে যাওয়ার পথে ঝরল ৫ প্রাণ

২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৩:০৯ PM

© সংগৃহীত

বিয়ের দাওয়াতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। শনিবার দুপুরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার কাদিপুর নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।

নিহতরা হলেন, রাজশাহী নগরীর দেবিশিংপাড়া এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে মোশাব্বের আলী (৪০), স্ত্রী হাসনারা বেগম (৫৩), চাঁপাইনবাবগঞ্জের চরচাকলা দেবীনগর এলাকার আলী মুর্তজার মেয়ে আশিয়া খাতুন (৩০), চার মাসের শিশু আদিব আল হাসান এবং প্রাইভেটকার চালক নগরীর মেহেরচন্ডি এলাকার মাহবুবুর রহমান (৩৫)।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, হতাহতরা রাজশাহী থেকে প্রাইভেটকারে বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে পথে চালক নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনার শিকার হন তারা। নিহত এক নারী ও শিশুর মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে রয়েছে।

সেন্টমার্টিনের আকাশে রহস্যময় ড্রোন, বাড়ছে উদ্বেগ
  • ০৩ এপ্রিল ২০২৬
মার্কিন সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জ বরখাস্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
অফিস সময় কমানো, দোকান বন্ধ, ইলেকট্রিক বাসসহ যে ৭ সিদ্ধান্ত …
  • ০৩ এপ্রিল ২০২৬
নকলরোধে পাবলিক পরীক্ষা আইনে আসছে কড়াকড়ি, খসড়া অনুমোদন
  • ০৩ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দ…
  • ০৩ এপ্রিল ২০২৬
এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬