জাফর ইকবালের উপন্যাস অবলম্বনে সিনেমা, নায়িকা পরীমনি

১১ ফেব্রুয়ারি ২০২০, ১২:০৯ AM

© সংগৃহীত

জনপ্রিয় কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলে দিন’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে শিশুতোষ সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। যার অন্যতম দুই চরিত্রে অভিনয় করবেন সিয়াম ও পরী। জাকারিয়া সৌখিনের চিত্রনাট্যে এটি পরিচালনা করছেন আবু রায়হান জুয়েল।

আগামী ১৩ মার্চ থেকে টানা ২৫ দিনের অ্যাডভেঞ্চারে বের হচ্ছেন সিয়াম ও পরীমনি। লঞ্চে করে সুন্দরবন এলাকায় ঘুরবেন আর শুটিং করবেন।

নির্মাতা আবু রায়হান জুয়েল জানান, ১৩ মার্চ সদরঘাট থেকে শুরু হবে শুটিং। সেখান থেকে ওঠা হবে লঞ্চে। শুটিং করতে করতে ২৫ দিনের মাথায় পৌঁছে যাবেন সুন্দরবনে! এতে সিয়াম-পরী ছাড়াও থাকছেন একঝাঁক শিশুশিল্পী। সরকারি অনুদানের এই বিশেষ সিনেমাটির সহ-প্রযোজনা করছে বঙ্গ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে ছবিটির শিল্পী পরিচিত অনুষ্ঠানে নায়িকা পরীমনি বলেন, আমার সৌভাগ্য স্যারের ছবিতে আমি নায়িকা। এসময় মুহম্মদ জাফর ইকবাল, নায়ক সিয়াম প্রমুখ উপস্থিত ছিলেন।

স্কলারশিপে স্নাতকের সুযোগ কানাডায়, করুন আবেদন
  • ২৪ জুন ২০২৬
সরকারিকরণ হচ্ছে বরিশালের শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ
  • ২৪ জুন ২০২৬
কাল ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ২৪ জুন ২০২৬
অর্থ মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ জুলাই পর…
  • ২৪ জুন ২০২৬
টাইমস হায়ার এডুকেশনের ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংয়ে নেই রাবি, নেপথ…
  • ২৪ জুন ২০২৬
শুভ জন্মদিন মেসি, রোজারিও থেকে বিশ্বজয়
  • ২৪ জুন ২০২৬