শেখ হাসিনা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে: আইনমন্ত্রী

০৭ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৪২ PM
আইনমন্ত্রী আনিসুল হক

আইনমন্ত্রী আনিসুল হক © ফাইল ফটো

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। বিচার বিভাগ স্বাধীন। বিচার বিভাগকে প্রাতিষ্ঠানিক রুপ দেয়ার জন্য প্রশিক্ষণ অত্যন্ত প্রয়োজন। সে কারণেই দেশে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি স্থাপন করা হবে।

আজ শুক্রবার (০৭ জানুয়ারি) দুপুরে মাদারীপুরের শিবচর পৌরসভার কেরানীরবাট এলাকায় প্রস্তাবিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির জায়গা পরিদর্শনসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী আনিসুল হক এ কথা বলেন।

এর আগে তিনি দত্তপাড়ায় মুজিব বাহিনীর কোষাধ্যক্ষ সাবেক সংসদ সদস্য মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে দত্তপাড়ায় নবনির্মিত মসজিদ, পৌরসভার চৌধুরী ফাতেমা বেগম অডিটরিয়াম, দাদা ভাই পৌর সুপার মার্কেট, চৌধুরী ফিরোজা বেগম শিল্পকলা একাডেমি ও মুক্তমঞ্চ, প্রেস ক্লাব, লালনমঞ্চ, রবীন্দ্র সরোবরসহ বিভিন্ন উন্নয়ন চিত্র পরিদর্শন করেন।

এ সময় মাদারীপুর জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মাহবুব আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্লা, সিনিয়র সহ সভাপতি মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান মো: সামসুদ্দিন খান, পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডা: মো: সেলিম, পৌরসভা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শংকর ঘোষ প্রমূখ উপস্থিত ছিলেন।

ছাত্ররাজনীতি নিষিদ্ধ রুয়েটে ছাত্রদলের দেয়াল লিখন, শিক্ষার্থ…
  • ২৩ এপ্রিল ২০২৬
যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করুন: অ্যাডভোক…
  • ২৩ এপ্রিল ২০২৬
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ …
  • ২৩ এপ্রিল ২০২৬
আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বিকল, লোডশেডিংয়ের আশঙ্কা
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফল দেখুন এখানে
  • ২২ এপ্রিল ২০২৬
বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬