ভোট দেয়ার কথা বলে পরে অস্বীকার ছাত্রলীগ নেতার

০১ ফেব্রুয়ারি ২০২০, ০৬:১২ PM

© সংগৃহীত

ঢাকা সিটি নির্বাচনে গণমাধ্যমে প্রথমে ভোট দেয়ার কথা বললেও পরে তা পরে অস্বীকার করেছেন পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম ইমন। আজ শনিবার একটি গণমাধ্যমকে তিনি বলেছিলেন, তিনি সিটি নির্বাচনে ভোট দিয়েছিলেন। ইভিএমে ভোট দেয়া সহজ। তরুণরা সচেতন থাকলে কারচুপি হওয়ার সুযোগ নেই। এ সংক্রান্ত একটি ভিডিও তিনি তার ফেসবুকেও পোস্ট করেন। পরে সেটি আবার মুছে ফেলেন।

এ বিষয়ে জানতে চাইলে শহীদুল ইসলাম ইমন বলেন, ভোট দিছি বলতে কি, আমাদের যে পটুয়াখালীর মেয়র ছিল ওনার সাথে ছিলাম। তখন সাংবাদিকরা প্রশ্ন করেছে ইভিএমে ভোট কেমন তখন উত্তরে ভোট দেয়ার ব্যাপারে মিসটেক হয়ে গেছে কথায়।

আমি বলছি যে, ইভিএমে ভোট দেয়া সহজ আছে। আর জিজ্ঞেস করেছে কারচুপি হওয়ার সুযোগ আছে কিনা? তখন বললাম, আমরা তরুণরা সচেতন থাকলে তা হওয়ার সম্ভবনা নেই। ভিডিওটা ডিলিট করে ফেলেছি।

ইমন পটুয়াখালীর পৌরসভার ভোটার। তার ভোটার আইডি কার্ডেও সে সাক্ষ্য মেলে। এ বিষয়ে জানতে চাইলে ইমন বলেন, আমরা পটুয়াখালীর মেয়রের সাথে এসেছিলাম।

তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close