ঢাকা দক্ষিণে ভোট দিয়েছেন পটুয়াখালীর মেয়র!

০১ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৪১ PM
কর্মী সমর্থকদের সাথে পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ

কর্মী সমর্থকদের সাথে পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ © সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আহমেদের ভোট দেয়ার খবরে জনমনে সৃষ্টি হয়েছে কৌতূহল। আজ শনিবার বার্তাসংস্থা ভয়েস অব আমেরিকাকে ভোটকেন্দ্রের পরিবেশ নিয়ে প্রশ্নের জবাব দেন তিনি। এসময় তার গলায় দক্ষিণ সিটির আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপসের ছবি সম্বলিত কার্ড ঝুলছিলো।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইভিএমে কারচুপির সুযোগ নেই। এটা গুজব। বিএনপি এটা ছড়িয়ে দিয়েছে। কয় মিনিট লাগলো ভোট দিতে এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, আমাদের ১ মিনিট থেকে সোয়া মিনিটের মধ্যে ভোট দেয়া কমপ্লিট হয়।

এমন বক্তব্যের বিষয়ে জানতে পৌর মেয়র মহিউদ্দিন আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আসলে আমি পটুয়াখালীর মেয়র, আমি এখানে ভোট দেই কীভাবে? আমি জাস্ট দেখতে এসেছি। ডিএমপি কমিশনারের নির্দেশনার কথা উল্লেখ করলে মেয়র জানান, তাদের উপস্থিতি কেন্দ্রের পাশে ছিলো না। কেন্দ্র থেকে মিনিমাম ১০০ গজ দূরে তারা অবস্থান করেছিলেন।

বিএনপির মনোনয়নে এমপি হচ্ছেন জিল্লুর রহমানের স্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
এমপি হচ্ছেন নগর বিএনপি নেত্রী নাদিয়া পাঠান, খুশি আওয়ামী লী…
  • ২০ এপ্রিল ২০২৬
ঈদ পর্যন্ত উচ্ছেদ না করার আকুতি জবি টিএসসির ২৫ দোকানির
  • ২০ এপ্রিল ২০২৬
সপ্তাহে একদিন হোম অফিস দিল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ২০ এপ্রিল ২০২৬
জোট শরিকদের সাথে প্রতারণা করেছে বিএনপি, যে কারণে বললেন সারজ…
  • ২০ এপ্রিল ২০২৬
সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি নিয়ে শ্রমিক দলের দুই পক্ষের সংঘ…
  • ২০ এপ্রিল ২০২৬