বিএনপি এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার তথ্য নেই: রিটার্নিং কর্মকর্তা

০১ ফেব্রুয়ারি ২০২০, ০২:০৫ PM
আবদুল বাতেন

আবদুল বাতেন © সংগৃহীত

বিএনপির পোলিং এজেন্টকে কেন্দ্র থেকে বের করার অভিযোগ সঠিক না। আমাদের কাছে এ ধরনের কোনো অভিযোগ আসেনি। আমরা সকাল থেকে খোঁজ নিয়েছি সকাল থেকে তাদের পোলিং এজেন্ট কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের কাছে রিপোর্ট করেনি বা কেন্দ্রে আসেননি বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন।

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় সেন্ট্রাল উইমেন্স কলেজ পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ভোটার উপস্থিতি কেন কম জানতে চাইলে বাতেন বলেন, অনেক কেন্দ্রে ভোটার উপস্থিতি সন্তাষজনক ছিল, হয়তো কিছু কেন্দ্রে কম ছিল৷ আশা করি সময় বাড়ার সাথে সাথে আরো ভোটার বাড়বে।

ইভিএমে ভোটারদের ফিঙ্গারপ্রিন্ট মিলছে না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু কিছু ভোটারের বয়সের কারণে তাদের আঙুলের ছাপে সমস্যা হয়েছে, এ কারণে হয়তো কিছু সমস্যা দেখা দিয়েছে। আমি নিজেও একজন বয়স্ক ভোটারকে এই সমস্যায় পড়তে দেখেছি।

বিএনপির মনোনয়নে এমপি হচ্ছেন জিল্লুর রহমানের স্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
এমপি হচ্ছেন নগর বিএনপি নেত্রী নাদিয়া পাঠান, খুশি আওয়ামী লী…
  • ২০ এপ্রিল ২০২৬
ঈদ পর্যন্ত উচ্ছেদ না করার আকুতি জবি টিএসসির ২৫ দোকানির
  • ২০ এপ্রিল ২০২৬
সপ্তাহে একদিন হোম অফিস দিল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ২০ এপ্রিল ২০২৬
জোট শরিকদের সাথে প্রতারণা করেছে বিএনপি, যে কারণে বললেন সারজ…
  • ২০ এপ্রিল ২০২৬
সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি নিয়ে শ্রমিক দলের দুই পক্ষের সংঘ…
  • ২০ এপ্রিল ২০২৬