ইভিএমে মেলেনি সিইসির আঙুলের ছাপ, ভোট দিতে যা করলেন

০১ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩০ PM

© সংগৃহীত

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএসসি) নির্বাচনে  ভোট দিতে গিয়ে বিপাকে পড়েন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) মেশিনে তার ফিংগার প্রিন্ট মেলেনি।

আজ শনিবার সকাল পৌনে ১১টার দিকে সিইসি ভোট দিতে যান। ভবনের দোতালায় আট নম্বর বুথে ভোট দিতে যান তিনি। এসময় ইভিএম মেশিনে দুই হাতের বৃদ্ধাঙ্গুলি স্ক্যান করা হয়। তবে কোনোটিই ম্যাচ করেনি।

পরবর্তীতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর দিয়ে ভোট দিয়েছেন তিনি। উত্তরা পাঁচ নম্বর সেক্টরের আইইএস স্কুল ও কলেজ কেন্দ্রে কে এম নূরুল হুদা। কর্মকর্তারা দ্রুত জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে তার ভোট দেওয়ার ব্যবস্থা করেন। এরপর তিনি ভোট দিয়ে চলে যান।

সেখানকার সহকারী প্রিজাইডিং কর্মকর্তা সিদ্দিকা বুলবুল গণমাধ্যমকে বলেন, ‘সিইসির প্রথম দুটি বৃদ্ধাঙ্গুলির ছাপ নেওয়ার চেষ্টা করা হয়েছিল, তবে তা ম্যাচিং করেনি। পরে আর চেষ্টা করিনি। তাড়াহুড়োর কারণে এবং ভোট দেয়ার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে তার এনআইডি নম্বর দিয়ে ভোট নিয়েছি।’

পরে সাংবাদিকদের সিইসি বলেন, ‘কারও ফিংগার প্রিন্ট না মিললে ভোট দেওয়ার তিন-চারটি উপায় রয়েছে। সেভাবে তারা ভোট দিতে পারবেন।’

জুলাই সনদ নিয়ে কোনো ধরনের অপরাজনীতি সহ্য করা হবে না: চিফ হু…
  • ০৩ এপ্রিল ২০২৬
দেড় মাস না পেরোতেই চাপের মুখে সরকার
  • ০৩ এপ্রিল ২০২৬
কর্মকর্তাদের জন্য সুদমুক্ত গাড়ি ঋণ স্থগিত করল সরকার
  • ০৩ এপ্রিল ২০২৬
হামের প্রাদুর্ভাব: জরুরি টিকাদান কর্মসূচিতে অংশ নিতে দেশবাস…
  • ০৩ এপ্রিল ২০২৬
শিশুদের অনলাইনে ক্লাস নেয়া হলে মেধার অপমৃত্যু ঘটবে: ডা. শফ…
  • ০৩ এপ্রিল ২০২৬
অফিসের সময় কমিয়ে, সন্ধ্যায় দোকান-শপিংমল বন্ধ করে সাশ্রয় হবে…
  • ০৩ এপ্রিল ২০২৬