বাসের ধাক্কায় প্রাণ গেল শিক্ষকের

২৫ জানুয়ারি ২০২০, ০৫:১২ PM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © ফাইল ফটো

বাসের ধাক্কায় এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১১টার দিকে বগুড়ার কাহালু উপজেলার বিবিরপুকুর রহিম ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। ওই শিক্ষকের নাম আব্দুর রহমান আবুল (৪৯)।

নিহত আব্দুর রহমান উপজেলার পাইকড় মুন্সীপাড়ার আবুল কাশেমের ছেলে। তিনি উপজেলার বিনোদ-কল্যাণপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

ঘটনাস্থল থেকে চালক বজলুর রহমানকে (৪২) বাসসহ আটক করেছে পুলিশ। চালক বজলুর রহমান বগুড়া সদর উপজেলার ছোট কুমিড়া এলাকার আব্দুল খালেকের ছেলে।

কাহালু থানার উপ-পরিদর্শক (এসআই) ডেভিড হিমাদ্রী বর্মা এ তথ্য নিশ্চিত করে জানান, শিক্ষক আব্দুর রহমান নিজ বাড়ি থেকে মটরসাইকেলে চড়ে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে নওগাঁগামী (সিলেট-ব-৪৪৪৪) বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

সেন্টমার্টিনের আকাশে রহস্যময় ড্রোন, বাড়ছে উদ্বেগ
  • ০৩ এপ্রিল ২০২৬
মার্কিন সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জ বরখাস্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
অফিস সময় কমানো, দোকান বন্ধ, ইলেকট্রিক বাসসহ যে ৭ সিদ্ধান্ত …
  • ০৩ এপ্রিল ২০২৬
নকলরোধে পাবলিক পরীক্ষা আইনে আসছে কড়াকড়ি, খসড়া অনুমোদন
  • ০৩ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দ…
  • ০৩ এপ্রিল ২০২৬
এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬