চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জয়ী

১৩ জানুয়ারি ২০২০, ০৯:৪২ PM

© সংগৃহীত

চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে ১৭০টি কেন্দ্রের ফলাফলে ৮৭ হাজার ২৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী মোছলেম উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের বিএনপিপ্রার্থী মো. আবু সুফিয়ান পেয়েছেন ১৭ হাজার ৯৩৫ ভোট।

সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান নগরের জিমনেশিয়াম মাঠের অস্থায়ী কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে দেখা গেছে, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) উপ-নির্বাচনে নগর ও গ্রাম দুই অংশেই ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন মোছলেম উদ্দিন। তিনি ১৭০টি কেন্দ্রের ফলাফলে ৮৭ হাজার ২৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আবু সুফিয়ান পান ১৭ হাজার ৯৩৫ ভোট। ২২ দশমিক ৯৪ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।

এর আগে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ আসনের ১৭০ কেন্দ্রের সবগুলোতেই ভোট হচ্ছে ইভিএমের (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। ২২ দশমিক ৯৪ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।

প্রসঙ্গত গত বছরের ৭ নভেম্বর ভারতে চিকিৎসাধীন এই আসনের সংসদ সদস্য জাসদের কার্যকরী সভাপতি মঈনউদ্দীন খান বাদল মারা যাওয়ায় চট্টগ্রাম-৮ আসনটি শূন্য হয়। এর পর ১ ডিসেম্বর এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬