উৎসবের আগেই বই বিতরণ, কারণ দর্শানোর নোটিশ

২৫ ডিসেম্বর ২০১৯, ০৬:৫৬ PM

© ফাইল ফটো

বই উৎসবের আগেই বই বিতরণ করার অভিযোগে এক প্রধান শিক্ষিকা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী তিন দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। গত সোমবার (২৩ ডিসেম্বর) মির্জাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম এ নোটিশ প্রদান করেন।

ওই শিক্ষিকা পটুয়াখালীর মির্জাগঞ্জের কাঠালতলী দি মাদারস লাভ একাডেমির প্রধান শিক্ষিকা। তার নাম আখি আক্তার সীমা।

জানা যায়, কাঠালতলী দি মাদারস লাভ একাডেমির নিজস্ব কোনো ভবন নেই। সরকারি একটি ভবনে স্কুলের কার্যক্রম চালাচ্ছে কর্তৃপক্ষ। অধিক ছাত্র-ছাত্রী ভর্তির আশায় গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ওই স্কুলের প্রধান শিক্ষিকা বই উৎসবের আগেই ২০২০ খ্রিষ্টাব্দের প্রাথমিকের নতুন বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন। এ ঘটনা জানাজানি হলে স্থানীয় লোকজন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ জমা দেন। পরে তদন্ত করে ঘটনার সত্যতা পান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার।

প্রধান শিক্ষিকা আখি আক্তার সীমা বলেন, কেজি স্কুলের বইয়ের সাথে প্রাইমারির কিছু নতুন বই ভুলে চলে গেছে। পরে তা সংগ্রহ করে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে জমা দিয়েছি।

দেখুন: নতুন বই পৌঁঁছে গেছে সব উপজেলায়, অপেক্ষা স্কুলে

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনের আগেই বই বিতরণ করে তিনি অপরাধ করেছেন। আগামী তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য প্রধান শিক্ষিকাকে বলা হয়েছে। তিনি জবাব না দিলে হলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

না জানিয়ে নারী শক্তিতে পদায়ন, পদত্যাগ করলেন এনসিপি আরও এক ন…
  • ১৮ এপ্রিল ২০২৬
হাসান নাসিমের মুক্তির দাবি ডাকসুর
  • ১৮ এপ্রিল ২০২৬
বজ্রপাতে দেশে একদিনে প্রাণ গেল ১২ জনের
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রেমে জড়িয়ে ৬ মাস আগে বিয়ে করেন পুলিশ সম্রাট, অনুষ্ঠান হওয়…
  • ১৮ এপ্রিল ২০২৬
বাংলা ১ম পত্রে ভালো নম্বর পাওয়ার কৌশল
  • ১৮ এপ্রিল ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • ১৮ এপ্রিল ২০২৬