শুক্রবার থেকে বাড়তে পারে শীতের তীব্রতা, বৃষ্টির সম্ভাবনা

২৫ ডিসেম্বর ২০১৯, ০৪:০৭ PM

© ফাইল ফটো

দেশের বিভিন্ন স্থানে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর এই সময়ে তাপমাত্রা সামান্য বাড়লেও পরে আরও কমে যাবে বলে জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ একেএম নাজমল হক বলেন, কুষ্টিয়া ও টাঙ্গাইল অঞ্চলসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

তিনি বলেন, বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিকালীন সময়ে আকাশে মেঘ থাকবে। বৃষ্টিপাত কেটে যাওয়ার পরে তাপমাত্রা ১-৩ ডিগ্রি কমে যেতে পারে এবং চলমান শৈত্যপ্রবাহ আরও বেশি অঞ্চলজুড়ে অব্যাহত থাকতে পারে।

২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আর আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর।

অনলাইন ক্লাস, ছুটি বৃদ্ধি ও হোম অফিস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত…
  • ০২ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে মধ্যস্থতাকারীর ভূমিকায় কতটা সফল হবে চীন?
  • ০২ এপ্রিল ২০২৬
একুশ শতকের প্রথম চন্দ্রাভিযান
  • ০২ এপ্রিল ২০২৬
অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬