আ’লীগের নতুন কমিটিকে নোয়াখালী বিভাগ আন্দোলনের শুভেচ্ছা

২৫ ডিসেম্বর ২০১৯, ১০:৪৫ AM

© সংগৃহীত

বাংলাদেশ আওয়ামী লীগের নবম মেয়াদের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দ্বিতীয় মেয়াদে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় নোয়াখালীর সন্তান ওবায়দুল কাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ‘নোয়াখালী বিভাগ আন্দোলন’।

আন্দোলনের পক্ষ থেকে আহবায়ক মোহাম্মদ ঈমাম হোসেইন এবং সদস্য সচিব এস আরেফিন জোবায়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিনন্দন জানিয়েছেন। আওয়ামী লীগের কাউন্সিলে নতুন কমিটি হওয়ার পর গণমাধ্যমে পাঠানো অভিনন্দন বার্তায় থারা বলেন, ‘মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে নব-নির্বাচিত নেতৃত্ব দলকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

অভিনন্দন বার্তায় বিভাগ আন্দোলনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, আওয়ামী লীগের নেতৃত্বে পরিচালিত বর্তমান সরকার অতি শিগগিরই দেশের বৃহত্তম দ্বীপ হাতিয়াকে জেলা ঘোষণা করে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও হাতিয়া জেলার সমন্বয়ে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন করে দেশের দক্ষিণ-পূর্ব উপকূলীয় অঞ্চলের উন্নয়নে যুগান্তকারী অবদান রাখবে।

অভিনন্দন বার্তায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬