বিজয় দিবসে নরসিংদীর চরমধুয়াতে বিনামূল্যে চিকিৎসা সেবা

০৯ ডিসেম্বর ২০১৯, ০৮:৫৬ PM
প্রতীকী

প্রতীকী

আসন্ন মহান বিজয় দিবসে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করতে যাচ্ছে ফেসবুক গ্রুপ-হৃদয়ে আমাদের চরমধুয়া ইউনিয়ন। ১৬ ডিসেম্বর সকাল ৯টায় চরমধুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করবেন চর মধুয়া ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সালাম সিকদার।

ফেসবুক গ্রুপটির চিফ অ্যাডমিন মো. হেলাল উদ্দিন তালুকদার জানিয়েছেন, ৫ সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ওই দিন ক্যাম্পে নাক-কান-গলা, মেডিসিন, মা ও শিশু, চর্ম-যৌনসহ বিভিন্ন বিষয়ে রোগীদের চিকিৎসা সেবা দেবেন।

উল্লেখ্য, নরসিংদী জেলার রায়পুরা উপজেলার একটি ইউনিয়নের নাম চরমধুয়া। এই ইউনিয়নের গ্রামবাসী, ইউপি সদস্যবৃন্দ এবং দেশে ও বিদেশে থাকা বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে সামাজিক যোগাযোগে মাধ্যম ফেসবুকে গ্রুপটি খোলা হয়। এর সদস্যরা নানা ধরনের সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রমের সঙ্গে যুক্ত আছেন।

এক্সিকিউটিভ নিয়োগ দেবে পপুলার ফার্মাসিউটিক্যালস, যাতায়াতসহ …
  • ১২ এপ্রিল ২০২৬
বগুড়ায় যাত্রীবাহী চলন্ত বাসে আগুন
  • ১২ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের দায়ে হল সংসদের এজিএসসহ ৩ জনের আবাসিকতা বাতিল
  • ১২ এপ্রিল ২০২৬
যোগদান সেপ্টেম্বরে, বেতন পাচ্ছেন ডিসেম্বর থেকে—বৈষম্য নিরসন…
  • ১২ এপ্রিল ২০২৬
সবচেয়ে শক্তিশালী যে দুই অস্ত্র এখনো ব্যবহার করেনি ইরান
  • ১২ এপ্রিল ২০২৬
বৈসাবির ছোঁয়ায় মুখর খাগড়াছড়ি, ফুল বিঝুতে রঙিন পাহাড়
  • ১২ এপ্রিল ২০২৬
close