মঈন উদ্দীন খান বাদল আর নেই

০৭ নভেম্বর ২০১৯, ০৯:৪১ AM

চট্টগ্রাম ৮ আসনের তিন তিন বারের সংসদ সদস্য বর্ষিয়ান রাজনীতিক, বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দীন খান বাদল ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৭ টা ৪৫ মিনিটে ভারতের বেঙ্গলুরের নারায়ণ হৃদরোগ রিচার্স ইনইস্টিউট অ্যান্ড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন।

তিনি গত ১৮ অক্টোবর থেকে সেখানে প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির তত্ববধায়নে চিকিৎসাধীন ছিলেন। দ্রুত সময়ের মধ্যে মরহুমের মরদেহ বাংলাদেশে আনা হবে বলে সূত্র জানিয়েছে।

মঈন উদ্দীন খান বাদল ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি জন্ম নেন। তিনি জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যকরী সভাপতি ছিলেন। চট্টগ্রাম ৮ আসনের তিনবার সংসদ সদস্য ছিলেন বাদল।

তিন বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ
  • ২২ এপ্রিল ২০২৬
মাটির উর্বরতা ফেরাতে ন্যানো সার ও চুন ব্যবহারের পরিকল্পনা স…
  • ২২ এপ্রিল ২০২৬
বিএমইউতে যৌথ সার্জিক্যাল ক্লিনিক প্রতিষ্ঠা করবে চীন, সমঝোতা…
  • ২২ এপ্রিল ২০২৬
উর্দুভাষী বাংলাদেশী নাগরিকদের স্থায়ী পুনর্বাসনের উদ্যোগ গ্র…
  • ২২ এপ্রিল ২০২৬
যশোর জেনারেল হাসপাতালের ৩০০ গজের মধ্যে ক্লিনিকের ছড়াছড়ি
  • ২২ এপ্রিল ২০২৬
সংসদে দেশের উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন…
  • ২২ এপ্রিল ২০২৬