ভোলায় সংঘর্ষ: নিহতদের পরিবারকে ৫ লাখ করে দিলেন তোফায়েল

২৬ অক্টোবর ২০১৯, ০৯:৪৯ PM

© সংগৃহীত

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ফেসবুক হ্যাকিং ও ধর্মীয় অনুভূতিতে আঘাতকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ৪ জনের পরিবারকে সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের পক্ষে ২০ লাখ টাকা আর্থিক সহায়তা দেয়া হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুল ওই টাকা পরিবারের সদস্যদের কাছে তুলে দেন। টাকা প্রদানকালে এমপি মুকুল পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে গিয়ে আবেগতাড়িত হন।

তোফায়েল আহমেদ বলেন, যারা মারা গেছেন, তাদের ফেরত দেয়ার সামর্থ্য আমাদের নেই। আমাদের অভিভাবক সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ পাশে আছেন। আমরা আজীবন আপনাদের পাশে থাকব। এ সময় নিহত প্রতি পরিবারকে ৫ লাখ টাকা করে দেয়া হয়।

প্রসঙ্গত গত রোববার বোরহানউদ্দিনের ঈদগাহ মাঠে পুলিশের সঙ্গে সংঘর্ষকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন- উপজেলার কাচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের দেলোয়ার হোসেনের ছেলে মো. শাহীন, একই উপজেলার মাহাবুব ও ৩নং পৌর ওয়ার্ডের মাফুজ পাটোয়ারী। এছাড়া মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের হারুন মিস্ত্রীর ছেলে মিজানুর রহমান। এদের পিতা ও স্বজনদের কাছে ওই টাকা প্রদান করা হয়।

ছাত্ররাজনীতি নিষিদ্ধ রুয়েটে ছাত্রদলের দেয়াল লিখন, শিক্ষার্থ…
  • ২৩ এপ্রিল ২০২৬
যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করুন: অ্যাডভোক…
  • ২৩ এপ্রিল ২০২৬
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ …
  • ২৩ এপ্রিল ২০২৬
আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বিকল, লোডশেডিংয়ের আশঙ্কা
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফল দেখুন এখানে
  • ২২ এপ্রিল ২০২৬
বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬