বিএনপির অর্ধশত নেতাকর্মী আটক

১২ অক্টোবর ২০১৯, ০৪:৪৩ PM

পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে যোগ দিতে যাওয়া বিএনপির ৫০ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর বিএনপির (দক্ষিণ) সভাপতি হাবীব-উন-নবী খান সোহেল। রাজধানীর পল্টন এলাকা থেকে শনিবার দুপুরে তাদের আটক করা হয়েছে বলে জানান তিনি।

ভারতের সঙ্গে চুক্তি বাতিল ও বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে শনিবার দুপুর থেকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশ শুরু হয়। সেই সমাবেশমুখী মিছিল থেকে তাদের আটক করা হয়।

পূর্বঘোষিত হলেও সমাবেশের জন্য পুলিশের অনুমতি পায়নি বিএনপি। কিন্তু শনিবার দুপুর থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু করে দলটি।

সকাল থেকে সমাবেশে যোগ দিতে নয়াপল্টনে জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। এর আগে সকাল থেকেই নয়াপল্টনে কঠোর অবস্থান নেয় পুলিশ। দুপুর ১২টার দিকে দুই দফায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়াপাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

ছাত্ররাজনীতি নিষিদ্ধ রুয়েটে ছাত্রদলের দেয়াল লিখন, শিক্ষার্থ…
  • ২৩ এপ্রিল ২০২৬
যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করুন: অ্যাডভোক…
  • ২৩ এপ্রিল ২০২৬
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ …
  • ২৩ এপ্রিল ২০২৬
আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বিকল, লোডশেডিংয়ের আশঙ্কা
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফল দেখুন এখানে
  • ২২ এপ্রিল ২০২৬
বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬