বুয়েটের ছাত্র আবরার হত্যার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ

০৮ অক্টোবর ২০১৯, ১২:৩৯ PM

© টিডিসি ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ১০টায় কুমিল্লা নগরীর টাউনহলে এ মিছিল করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় শিক্ষার্থীদের শ্লোগানে মূখরিত হয়ে উঠে কুমিল্লা নগরী।

তাদের স্লোগানের মধ্যে ছিলো ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, সন্ত্রাসীদের ঠাই নাই’, ‘দিয়েছি রক্ত, আরও দেবো রক্ত’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে’ ইত্যাদি।

সমাবেশে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাজহারুল ইসলাম হানিফ বলেন, ‘আবরারসহ যত হত্যাকাণ্ড হয়েছে সবগুলোর সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। বিশ্বজিৎ হত্যার মতো যেন আসামীরা আইনের ফাক দিয়ে বের হয়ে না আসে। ভবিষ্যতে যেন নতুন আবরার হত্যার স্বীকার না হয় সেজন্য বিশ্ববিদ্যালয়ের সবগুলো হল প্রশাসনকে সজাগ থাকতে হবে।

এছাড়াও কুবির আবদুর রহিম, ভিক্টোরিয়া কলেজের মহিউদ্দিন আকাশ ও সরকারী কলেজের সৈকতসহ বিভিন্ন শিক্ষার্থীরা বক্তব্য প্রদান করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অন্তর দেড় শতাধিক শিক্ষার্থী মিছিলে অংশগ্রহণ করেন।

হামের উপসর্গ নিয়ে ঝরল আরও ১০ শিশুর প্রাণ
  • ০৮ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা এনস…
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাজ্যের বিসিআইয়ের সদস্য পদ পেল বাংলাদেশ ব্যাংক
  • ০৮ এপ্রিল ২০২৬
ছাত্রীদের ফুটবল খেলার ভিডিও ধারণ নিয়ে বিএনপি নেতার ছেলের তু…
  • ০৮ এপ্রিল ২০২৬
কোনদিন অনলাইন ক্লাস, কোনদিন অফলাইন—পরিকল্পনা জানালেন শিক্ষা…
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বৈশাখী ভাতার ১৮১ কোটি টাকা ছাড়, পাবেন যেদিন
  • ০৮ এপ্রিল ২০২৬
close