ভুটানকে ম্যাচে ৪-১ গোলে হারাল বাংলাদেশ

২৯ সেপ্টেম্বর ২০১৯, ০৯:২২ PM

© সংগৃহীত

আর্ন্তজাতিক প্রীতি ফুটবল ম্যাচে ভুটানকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। রোববার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল।

এর আগে গতকাল শনিবার বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ভুটান ও কাতার ভিন্ন ধারার ফুটবল খেলে। প্রতিপক্ষের ধরণ অনুযায়ী আমরা পরিকল্পনামাফিক খেলবো। ভুটানের সাথে সুযোগ মিস করতে চাই না। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আমরা।

বাংলাদেশ ফুটবল দলের হেড কোচ জেমি ডে বলেন, সামনে বিশ্বকাপ বাছাইয়ে কাতারের বিপক্ষে খেলতে হবে আমাদের। এর জন্য আত্মবিশ্বাস বাড়ানোটা জরুরি। ভুটানের বিপক্ষে ম্যাচ দুটিতে জয় পেলে তা আমাদের জন্য ইতিবাচক হবে। ছেলেরা তৈরি আছে তাদের সেরাটা দিয়ে খেলার জন্য।

ভুটান ফুটবল দলের অধিনায়ক চেনচো গেইলসেন বলেন, দলের ৭০ শতাংশ ফুটবলারই এর আগে বাংলাদেশের বিপক্ষে খেলেছে। আমাদের আত্মবিশ্বাস আছে। জয়ের জন্যই মাঠে নামবো।

কারিগরির এমপিও নীতিমালা প্রকাশ, দেখুন এখানে
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
এইচএসসি পাসেই সেলস প্রমোশন অফিসার নেবে সজীব গ্রুপ, কর্মস্থল…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনের আগে হ্যাক হয়েছিল যেসব বিশ্বনেতার এক্স অ্যাকাউন্ট
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে ভারতকে হারাল বাংলাদেশ
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
নারীদের অসম্মানকারীদের হাতে দেশ নিরাপদ নয়: আমিনুল হক
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ব্যানার ছিঁড়ে ফেলাসহ কর্মীদের হুমকি দেয়া হচ্ছে, জানানোর পরও…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬