বাংলাদেশি যুবাদের কাছে বড় ব্যবধানে হারল নিউজিল্যান্ড

২৯ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৫১ PM

© সংগৃহীত

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশি যুবাদের বোলিংয়ের দাপটে সব উইকেট হারিয়ে ১৭৬ রানে গুটিয়ে কিউই যুবারা। অন্যদিকে ব্যাট করতে নেমে কিউই যুবাদের ৬ উইকেটে হারায় টাইগার যুবারা। এতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগার যুবারা।

রোববার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোরে লিঙ্কনের বার্ট সাটক্লিফ ওভালে টস জিতে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড।

প্রথমে ব্যাট করা নিউজিল্যান্ড ৪৮ ওভারে ১৭৬ রানে গুটিয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক আকবর আলীর হাফসেঞ্চুরির সুবাদে ৪ উইকেট হারিয়ে ও ৬৮ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় লাল-সবুজরা।

টাইগার যুবাদের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও মৃতুঞ্জয়ী চৌধুরী। শামীম হোসেন দুটি উইকেট দখল করেন। এছাড়া তানজিম হাসান সাকিব ও রাকিবুল হাসান একটি করে উইকেট পান। আগামী ২ অক্টোবর সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।

মুক্তিযুদ্ধের প্রথম সামরিক পরিকল্পনার স্মৃতি, তেলিয়াপাড়া দি…
  • ০৪ এপ্রিল ২০২৬
শুধু এসএসসি-এইচএসসি নয়, চাকরির পরীক্ষাতেও আসছে কঠোরতা
  • ০৪ এপ্রিল ২০২৬
সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রকৌশলীদের দেশপ্রেমের কো…
  • ০৪ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার্থীরা মায়ের চিঠিও সঙ্গে নিতে পারবেন না: শিক্…
  • ০৪ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে পকেট ভারী ট্রাম্পের দুই ছেলের
  • ০৪ এপ্রিল ২০২৬
কুইনস কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় অংশ নিয়ে জিতুন রাজকীয় পুরস…
  • ০৪ এপ্রিল ২০২৬