সন্তানদের ‘অমানুষ হওয়ার রীতি’ চর্চা করতে বিশ্ববিদ্যালয়ে পাঠাই না

১০ সেপ্টেম্বর ২০১৯, ১২:২৬ AM
আনিসুল হক

আনিসুল হক © ফাইল ফটো

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলমান সংকট নিয়ে ফেসবুকে লিখেছেন কথা সাহিত্যিক আনিসুল হক। সোমবার রাতে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন তিনি।

আনিসুল হক লিখেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের সিনিয়রেরা স্বাগত জানাবে। তাদের রুম দেখিয়ে দেবে। তাদের বাক্সপেটরা টেনে দিয়েও গুড জেশ্চার দেখাবে। তাদের সঙ্গে ঘুরে ক্যাম্পাস চেনাবে। মানে অরিয়েন্টেশন করাবে। তাদের ফুল দিয়ে সংবর্ধনা দেবে। ভালোবাসা দেবে। শ্রদ্ধা করতে শেখাবে। শ্রদ্ধা অর্জন করবে।

আমাদের সময়ে অন্তত ফুল দিয়ে আমাদের বরণ করা হয়েছিল। ভালো শিল্পী এনে গান শোনানো হয়েছিল। হাতে হাতে মিষ্টির প্যাকেট দেয়া হয়েছিল।

শুনছি, উল্টোটা হচ্ছে। অত্যন্ত অমানবিক, ঘৃণ্য তথাকথিত ragging শিকার হচ্ছে নবাগতরা। এমনকি জীবনহানিকর ক্ষতিও হচ্ছে নবীনদের। আমি প্রবীণ ছাত্রদের বলব, এখনই ragবিরোধী আন্দোলন শুরু করো।

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, ছাত্রসংগঠনের নেতাদের দয়া করে নির্দেশ দিন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেন ragging না হয়, তা যেন তারা নিশ্চিত করে।

আর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলব, র‌্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিন। অভিযোগ শোনা মাত্র কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন। আমরা শিক্ষাপ্রতিষ্ঠানে সন্তানদের পাঠাই মানুষ হওয়ার জন্য। অমানুষ হওয়ার রীতি চর্চা করার জন্য নয়। [ফেসবুক থেকে]

বিএড ৭ম সেমিস্টার পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
  • ৩১ মার্চ ২০২৬
ফেসবুকে পোস্ট দিয়ে সাবেক এমপির স্ত্রী শিমলার আত্মহত্যার চেষ…
  • ৩১ মার্চ ২০২৬
মব তৈরি করে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ সহকারী শিক্ষকের …
  • ৩১ মার্চ ২০২৬
একদিনে ৮৭ হাজার লিটার জ্বালানি উদ্ধার, ৩৯১ অভিযানে ১৯১ মামলা
  • ৩১ মার্চ ২০২৬
একটানা কতক্ষণ চলার পর বিশ্রাম প্রয়োজন ফ্যানের?
  • ৩১ মার্চ ২০২৬
বিশ্বকাপের জন্য ৫৫ জনের প্রাথমিক তালিকা জমা স্কালোনির
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence