গোলের পর গার্লফ্রেন্ডের চুমুতে উদযাপন, গোলটাই বাতিল

০১ সেপ্টেম্বর ২০১৯, ০৬:০৭ PM

© সংগৃহীত

ফুটবল মাঠে করলেন দারুণ এক গোল, তারপর সতীর্থদের রেখে উদযাপন করতে দৌড়ে চলে গেলেন গ্যালারিতে, গার্লফ্রেন্ডের কাছে। গার্লফ্রেন্ডও এগিয়ে এসে চুমু খেলেন। সেই চুমুর পর আবারও মাঠে ফিরলেন গোলদাতা। কিন্তু এসে শুনতে পেলেন দুঃসংবাদ। যে গোল নিয়ে এমন উদযাপন, সেই গোলটিই অফসাইডের কারণে বাতিল করে দিয়েছেন রেফারি। ঘটনা বুলগেরিয়ান লিগের।

গার্লফ্রেন্ডকে চুমু খাওয়া সে স্ট্রাইকার ব্রাজিলিয়ান, নাম ওয়ান্ডারসন ক্রিস্টালদো। দলের অন্যতম সেরা তারকা তিনি। গত তিন বছর ধরে লুদোগোরেৎস ক্লাবের সেরা গোলদাতা এই স্ট্রাইকার।

স্লাভিয়া সোফিয়ার বিপক্ষে ম্যাচে ৭৮ মিনিটের মাথায় সতীর্থের ক্রস থেকে বক্সের মধ্যে বল পেয়ে আলতো পায়ের ছোঁয়ায় সেটিকে গোলে পরিণত করেন ওয়ান্ডারসন। সঙ্গে সঙ্গেই ভোঁ-দৌড়।

মাঠের পাশে এডভারটাইজিং বোর্ড ডিঙিয়ে গ্যালারি স্ট্যান্ডে দাঁড়ানো গার্লফ্রেন্ডের কাছে ছুটে যান ওয়ান্ডারসন। গার্লফ্রেন্ডও সামনে এসে চুমু খান। দুজনের কারোরই খেয়াল নেই গোল ততক্ষণে বাতিল হয়ে গেছে।

প্রতিপক্ষ গোলরক্ষকও উঁচু কিকে ম্যাচ শুরু করে দিয়েছেন। খানিক বাদে ওয়ান্ডারসন ফিরলেন, রেফারি জানালেন সেটি গোলই হয়নি।

শিক্ষকদের মার্চের বেতন নিয়ে নতুন তথ্য জানাল মাউশি
  • ০৬ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতির খবরে বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম
  • ০৬ এপ্রিল ২০২৬
বিএনপি ক্ষমতায় এসে ১৮০ ডিগ্রি এঙ্গেলে পল্টি মেরেছে: শিশির ম…
  • ০৬ এপ্রিল ২০২৬
পরীক্ষার ফলাফলে কৃত্রিম সাফল্য শিক্ষার মানকে ক্ষতিগ্রস্ত কর…
  • ০৬ এপ্রিল ২০২৬
দ্বিতীয় সেমিস্টারেই চাকরি, বিশ্ববিদ্যালয় জীবনেই ক্যারিয়ার গ…
  • ০৬ এপ্রিল ২০২৬
ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভার জামিন
  • ০৬ এপ্রিল ২০২৬
close