বঙ্গবন্ধুকে ‘বিশ্ববন্ধু’ উপাধির আনুষ্ঠানিক স্বীকৃতির দাবি

© টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি জাতিসংঘ কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেওয়া ‘বিশ্ববন্ধু’ উপাধির আনুষ্ঠানিক স্বীকৃতির দাবিতে গণস্বাক্ষর গ্রহণ কর্মসূচির শুরু করেছে ।

সোমবার বেলা ১১টায় প্রশাসনিক ভবনের সামনে এই কার্যক্রম শুরু হয়। আগে উপাচার্য দপ্তরে উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের স্বাক্ষর গ্রহণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করে সংগঠনটি। এসময় গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেয় ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম, প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান, ছাত্র বিষয়ক উপদেষ্টা শেখ সুজন আলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীরসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকগন।

এসময় শিক্ষক সমিতির নেতৃবৃন্দরা বলেন, আন্তর্জাতিক মহল বুঝতে পেরেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেবলমাত্র বাংলাদেশের না বিশ্বেরও বন্ধু ছিলেন । আমাদের এ গণস্বাক্ষর কর্মসূচি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানোর মাধ্যমে আমাদের এ দাবী জাতিসংঘের কাছে পৌঁছে দিতে চাই এবং এর বাস্তবায়ন দেখতে চাই।

উল্লেখ্য বৃহস্পতিবার (১৫ আগস্ট) জাতিসংঘের সদর দফতরে প্রথমবারের মতো জাতীয় শোক দিবসের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। সেখানে বাংলাদেশ স্থায়ী মিশন আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ফ্রেন্ড অব দ্যা ওয়ার্ল্ড বা ‘বিশ্ব বন্ধু’ হিসেবে আখ্যা দিয়েছেন বক্তারা।

কেয়ার বাংলাদেশে চাকরি, আবেদন ১৮ এপ্রিল পর্যন্ত
  • ১২ এপ্রিল ২০২৬
ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯২ শতাংশ
  • ১২ এপ্রিল ২০২৬
রাতের অন্ধকারে আক্রমণ করেছে হাম, আমরা অ্যারেস্ট করতে সক্ষম …
  • ১২ এপ্রিল ২০২৬
মেহেরপুরে জিয়া খালের পুনঃখনন কাজের উদ্বোধন
  • ১২ এপ্রিল ২০২৬
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর 
  • ১২ এপ্রিল ২০২৬
সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই
  • ১২ এপ্রিল ২০২৬
close